Authors
Explore our collection of books across different authors

সাদিয়া মাহজাবিন সুবাহ্
1
Books
5
Followers
মানুষ কে তখনই জীবনে অনেক সফল হিসেবে ধরা যায় যখন সে তার কৃতকাজ দ্বারা এমন একটা জায়গায় নিজে নিয়ে যায়, যেখানে গিয়ে তাকে নিজ থেকে নিজের পরিচয় দিতে হয়না। বরং তার কৃতকাজই তাকে মানুষের মাঝে এতোটা পরিচিতি দেয় যে মানুষ আপনা থেকেই তাকে চিনে নেয়। ঠিক সেরকম এক সফলতা অর্জনের লক্ষ্যে, সেই পথে সবে মাত্র যাত্রা শুরু করা এক পথিক আমি। তাই নিজের পরিচয় টা এখনও ঘটা করেই দিতে হয়। আমি সাদিয়া মাহজাবিন সুবাহ্। পিতা মো: আহসান হাবীব ও মাতা মোছা: নূরনাহার জেসমিন। জন্ম সিরাজগঞ্জ জেলায় ৯ই এপ্রিল তারিখে। জন্ম সিরাজগঞ্জে হলেও পিতৃনিবাস বগুড়া হবার সুবাদে বেড়ে ওঠা বগুড়া জেলাতেই। হাইস্কুলজীবন শেষ করি বগুড়ার বিয়াম মডেল স্কুল ও কলেজ থেকে। মূলত পড়ালেখার বাইরে সহ-শিক্ষার যে বিস্তীর্ণ জগৎ, তার সাথে সাক্ষাৎ হয় এই স্বর্গভূমিতেই। একাধারে লিখালিখি, ছবি আঁকা, বিতর্ক, উপস্থিত বক্তৃতা, উপস্থাপনা, গান, আবৃত্তি প্রায় সকল শাখায়ই বিচরণের সৌভাগ্য হয়েছে। তারপর ভর্তি হই উত্তর বঙ্গের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি আজিজুল হক কলেজে। সেখান থেকেই এইচএসসি সম্পন্ন করেছি। বর্তমানে অধ্যয়নরত আছি টিএমএসএস মেডিকেল কলেজে। ইন শা আল্লাহ, সৃষ্টিকর্তা সহায় হলে মানব সেবায় একজন মানবিক ও সুযোগ্য ডাক্তার হওয়ার স্বপ্ন দেখি। ইউটিউবে ছোট্ট একটি চ্যানেল আছে Sadia Mahjabin Subah নামে, যেখানে আত্মউন্নয়ন ও জীবনমুখী নানান আলোচনা এবং বিভিন্ন বই রিভিউ -এর ভিডিও দিয়ে থাকি। সময় থাকলে একবার ঘুড়ে আসতে পারেন।