Authors
Explore our collection of books across different authors

সোয়েব আল হাসান
6
Books
41
Followers
সোয়েব আল হাসান পোস্ট গ্রাজুয়েশন, ঢাকা বিশ্ববিদ্যালয়। গ্রাজুয়েশন, আন্তর্জাতিক ব্যবসায়, কৃষি ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। জন্ম ৬ নভেম্বর রাজবাড়ি জেলার এক নিভৃত পল্লী গ্রাম রাজধরপুর-এ। জন্মের পরেই একবার পানিতে ডুবে আরেকবার ওষুধের বিষক্রিয়ায় প্রায় মরতে মরতে বেঁচে উঠেছিলেন তিনি। তাই হয়তো ফিনিক্স পাখির মতো সতত পুড়েও বেঁচে থাকার চেষ্টায় মত্ত থাকেন প্রতিনিয়ত। জীবনকে দেখেন খুব কাছ থেকে। মানুষের ভালোবাসায় আন্দোলিত হন। প্রতিটি মানুষের মুখের হাসি তার কাছে পৃথিবীর সেরা পোট্রেট মনে হয়। ব্যক্তিজীবনে কঠিন কর্পোরেট কালচারে কেতাদুরস্ত হয়ে চললেও, যাপিত জীবনের সকল কেমিস্ট্রির হিসাব তার কাছে সহজ ও সুপাঠ্য। তিনি লেখালিখির মাঝে জীবন ও জগতের সকল সুখ খুঁজে পান। ছোট গল্প, রম্য গল্প, ভ্রমণকাহিনী, কবিতা ও উপন্যাসের মাঝেই ডুবে থাকতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। সময় পেলেই বিভিন্ন পত্র-পত্রিকা ও ম্যাগাজিনে লেখেন প্রায়শই। এখন পর্যন্ত তার প্রকাশিত বইয়ের সংখ্যা পাঁচ।