Authors
Explore our collection of books across different authors

নাবিলা ইষ্ক
1
Books
1881
Followers
“নাবিলা ইষ্ক” নামটা কাল্পনিক, তবে অনুভূতিগুলো বাস্তবিক ও জীবন্ত! শুধু গল্পের জন্যই এই নামের ব্যবহার ও উৎপত্তি। যদিও শৌখিনতা নিয়েই গল্প লেখা শুরু করেন তিনি, তবে এখন গল্প এবং নাম দুটোর মায়ায় জড়িয়ে পড়েছেন। সেই মায়া থেকেই সাহস যুগিয়ে স্বপ্ন দেখেন নিজের একটা বই হবে, অতঃপর “প্রেমান্দোলন” এর সৃষ্টি। দ্বিতীয় বইটিও ইতোমধ্যে প্রকাশ পেয়েছে। 'প্রেয়সীর হৃদয় ব্যাকুল।' আপাতত একটি ইবইও আছে এই প্ল্যাটফর্মে, 'দিবাস্বপ্নের জ্যোৎস্না' সাহসী এই লেখক, সেপ্টেম্বরের একুশ তারিখে নিজে কেঁদে সবাইকে হাসিয়ে ভুবনে আসেন বাবা-মায়ের প্রথম সন্তান হিসেবে। বর্তমানে অনার্স পড়ুয়া এই লেখকের স্বপ্ন পাঠকের ভালোবাসায় বহুদূর এগিয়ে যাওয়ার।