Authors
Explore our collection of books across different authors

আরাফ আহমেদ জিহাদ
1
Books
5
Followers
বয়সটা কম হলেও বড়দের মতো চিন্তা করতে কেন যেনো ভালো লাগে। অনেক সময় মনে হয়, যে বয়সে অন্যরা মনের আনন্দে সময় কাটাচ্ছে, সেই বয়সে আমি কিছু গভীর বিষয় নিয়ে চিন্তা করি। মনে হয়, জীবনের প্রতিটি মুহূর্তের কিছু বিশেষ অর্থ থাকতে হবে। এ কারণে, আমি চেষ্টা করি আমার চিন্তাগুলোকে শব্দে গাঁথতে, যেন তা অন্যদের জীবনে কিছু পরিবর্তন আনতে পারে। অনেকটা প্রাপ্তবয়স্কদের মতো সমাজ, সম্পর্ক, এবং জীবনের নানা দিক নিয়ে আমি ভাবি। মনে হয়, বয়সটা যদি কিছুটা বেশি হতো, তাহলে হয়তো আরও ভালোভাবে তা প্রকাশ করতে পারতাম। কিন্তু তাতে কি হয়েছে? আমি এখনও লেখার চেষ্টা করি—যাতে কিছুটা হলেও মানুষের মনের গভীরে পৌঁছাতে পারি, তাদের চিন্তার পরিসরে নতুন দৃষ্টিকোণ যোগ করতে পারি।