Authors
Explore our collection of books across different authors

ইন্নাস আলি রতন
4
Books
3
Followers
ইন্নাস আলি রতন লেখকের আসল নাম এ. কে. এম. ইন্নাসুল হক এবং ডাক নাম রতন। তবে তিনি ইন্নাস আলি রতন নামে সাহিত্য লেখা শুরু করেছেন। পদার্থ বিজ্ঞানী ইন্নাস আলির সাথে মিল রেখে লেখকের পিতা লেখকের নাম রেখেছিলেন। লেখকের পিতার নাম ডা. এ. কে. এম. নূরুল হক এবং মাতার নাম জাহানারা বেগম। লেখকের ছোট ভাইয়ের নাম ডা. এ. কে. এম. ইরফানুল হক এবং ছোট বোনের নাম অ্যাডভোকেট ইসরাত জাহান। লেখকের স্ত্রীর নাম মাহফুজা আক্তার সুমি। লেখকের দুই ছেলে যথাক্রমে আহসানুল হক রাফি এবং আইমানুল হক সায়আন। লেখকের জন্ম ১৯৭৫ সালের ১২ আগস্ট কুমিল্লা জেলার মুরাদনগর থানার পাহাড়পুর গ্রামে। বর্তমানে তিনি বি-৯৫ বাজার রোড, সাভার, ঢাকায় বাস করছেন। অমর একুশে বইমেলা ২০২৫ উপলক্ষে লেখাচিত্র প্রকাশনী থেকে 'ভালোবাসার রসায়ন' নামে লেখকের প্রথম উপন্যাস প্রকাশিত হলো। হুমায়ূন আহমেদের ভক্ত এই লেখকের প্রতি রইল অশেষ ভালোবাসা।