Authors
Explore our collection of books across different authors

মেহেদী হাসান আরাফাত
3
Books
7
Followers
মেহেদী হাসান আরাফাত জন্মগ্রহণ করেন মুন্সিগঞ্জ জেলায়, ৪ নভেম্বর। শৈশব থেকেই তিনি ছিলেন কল্পনাপ্রবণ ও সৃজনশীল। বইয়ের প্রতি তার ভালোবাসা তাকে লেখালেখির জগতে নিয়ে আসে। ছোটবেলা থেকেই কবিতা, গল্প ও উপন্যাসের প্রতি তার আলাদা টান ছিল, যা পরবর্তীতে কলমের ছোঁয়ায় রূপ নিতে শুরু করে। তার প্রথম দিককার সৃষ্টিগুলোর মধ্যে রয়েছে “নীল আকাশে লেখা প্রেম”, “ঝরে পড়া ফুল” এবং “ক্রিকেটপ্রেমীদের হতাশা”। প্রেম, আবেগ, বন্ধুত্ব, সংগ্রাম ও জীবনের ক্ষুদ্র অথচ গভীর মুহূর্তগুলো তার লেখার মূল বিষয়বস্তু। তিনি বিশ্বাস করেন, সাহিত্য শুধু বিনোদন নয়—এটা মানুষের মনের ভেতরকার না বলা কথা প্রকাশের একটি শক্তিশালী মাধ্যম। বর্তমানে তিনি লেখালেখির পাশাপাশি নিজেকে গড়ে তুলছেন পড়াশোনা ও জীবনের নানা অভিজ্ঞতার মধ্য দিয়ে। অবসর সময়ে তিনি গান শুনতে,উপন্যাস পড়তে,ক্রিকেট খেলতে পছন্দ করেন।