Authors
Explore our collection of books across different authors

সুমি সৈয়দা
2
Books
3
Followers
দাদার দেয়া নাম সৈয়দা শাহনাজ বেগম সুমি। ‘সুমি সৈয়দা’ নামে লেখালেখির জগতে পরিচিত। ত্রিশে জুন নানা বাড়ি চট্টগ্রাম সীতাকুণ্ড কাজী বাড়িতে জন্মগ্রহণ করেছেন। নিজ বাড়ি কুমিল্লা চৌদ্দগ্রাম, মীর বাড়ি। বাবা সৈয়দ মহিউদ্দিন আহমেদ। মা খোদেজা বেগম। বেড়ে উঠেছেন ঢাকার খিলগাঁও এলাকায়। খিলগাঁও বালিকা বিদ্যালয় থেকে এসএসসি, ভিকারুননিসা নুন কলেজ থেকে এইচএসসি পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স শেষ করেছেন। স্বামী আখতার হোসেন মাসুদ(সিনিয়র সাংবাদিক), পুত্র রাফিদ ও কন্যা সুবহাকে নিয়ে কবির জীবন। প্রকাশিত গ্রন্থসমূহ: ভুলের ধ্রুপদী ঝংকার(কবিতা) নিসর্গ ছুঁয়েছে জ্যোৎস্নার কান্না(গল্প)।