Authors
Explore our collection of books across different authors

নুসরাত শর্মি
1
Books
1
Followers
নুসরাত শর্মি কক্সবাজার সদর উপজেলায় ২০০৩ সালের ১১ই জানুয়ারি জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মুহাম্মদ ওয়াহিদ উল্লাহ, মাতা. রোকেয়া বেগম। পিতা একজন সরকারি চাকরিজীবী এবং মাতা গৃহিণী। তিন বোন এক ভাই। তিনি পিতামাতার সর্বকনিষ্ঠ সন্তান। বইয়ের প্রতি তাঁর প্রবল আগ্রহ খুব ছোট বেলা থেকেই। বই পড়তে তিনি বেশি পছন্দ করেন। মানুষের সাথে খুব সহজেই সখ্যতা গড়ে তুলতে পারেন। মিশুক হলেও তাঁর একাকীত্ব বেশি পছন্দ। সফর করতে ভালোবাসেন। প্রাথমিক শিক্ষা নিজ এলাকাতেই শেষ করেন। এসএসসি পাশ করেন ফেনী ল্যাবরেটরি হাই স্কুল থেকে এবং বর্তমানে তিনি শিক্ষার্থী 'ফেনী ভিক্টোরিয়া কলেজ'-এর। তিনি একাধারে একজন লেখিকা, আবৃত্তিকার এবং বিতার্কিক। দেশি-বিদেশি বিভিন্ন পত্রিকায় কবিতা প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা ও বিতর্ক প্রতিযোগিতায় পুরস্কার ও সম্মাননা পদকও পেয়েছেন। 'সারাবাংলা লেখক সম্মান ও আবৃত্তি প্রতিযোগিতা' তন্মধ্যে উল্লেখযোগ্য। পড়ালেখার পাশাপাশি তিনি বিভিন্ন সমাজ কল্যানমূলক সংস্থার সাথেও কাজ করেন।লেখালিখির প্রতি তাঁর বেশ আগ্রহ ও মনোযোগ ছিলো ছোটবেলা থেকেই। পরবর্তিতে কলেজ জীবনে এসে তিনি নিয়মিতভাবে লেখালিখি শুরু করেন।