Authors
Explore our collection of books across different authors

নূরুন্নাহার নীরু
1
Books
2
Followers
নূরুন্নাহার খানম (নীরু)। প্রধান শিক্ষক (অবঃ) সরকারি প্রাঃ বিদ্যালয়। জন্ম: ০২/১২/৫৯ সাল নিজ পিত্রালয়ে। পিত্রালয়: চাঁদপুর জেলাধীন পুরান বাজার, রঘুনাথপুর গ্রাম, জাফর খাঁ বাড়ি। (উল্লেখ্য কবির ছোট দাদা বাংলাদেশের তিন নম্বর সিইসি বিচারপতি নূর মোহম্মদ খান) পিতা: মরহুম আহম্মদ খান, (প্রধান খাদ্য পরিদর্শক)। মাতা: মরহুম আয়েশা খাতুন (সাহিত্যামোদী)। তৎকালীন চাঁদপুর মহকুমার প্রখ্যাত কুটনল খেলোয়াড় শহীদ মুক্তিযোদ্ধা বোরহান উদ্দীন খান কবির বড় ভাই। শিক্ষা: হাতেখড়ি চাঁদপুর মিশনারী স্কুল (মিশনরোড) এসএসসি: চাঁদপুর মাতৃপীঠ সরকারি বালিকা উ”চ বিদ্যালয়। এইচএসসি: কুমিল্লা সরকারি মহিলা মহাবিদ্যালয়। অনার্স, মাস্টার্স: সমাজ বিজ্ঞান, ঢাকা বিশ্ববিদ্যালয়। বিএ: উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। সাহিত্য সংস্কৃতি চর্চা: ছোটবেলা থেকেই শিল্প সাহিত্যের সাথে জড়িত এ কবি সাংস্কৃতিক অঙ্গনের এমন কোনো দিক নেই যেখানে তার বিচরণ ছিলো না। খেলাধূলাসহ একাধারে কণ্ঠ শিল্পী, নৃত্যশিল্পী এবং অভিনয় শিল্পী হিসেবেও যথেষ্ঠ প্রতিষ্ঠা পেয়েছিলেন নিজ শহর চাঁদপুরে। তিনি মরহুম হূমায়ূন ফরিদীর “বহুরূপী” নাট্য গোষ্ঠীর সাথে জড়িত ছিলেন। ১৯৭৩ সালে ‘বেকার নিকেতন’ নামে তার প্রথম অভিনীত নাটক মঞ্চস্থ হয় হূমায়ূন ফরিদীর নির্দেশনায় ও পরিচালানায়। তিনি চাঁদপুর উদীচী সংগঠন ও ললিতকলা একাডেমির সাথে ওতপ্রোত ছিলেন সেখানে একজন ভালো কোরিওগ্রাফি হিসেবে খ্যাত ছিলেন ৮০‘র দশকে। কাব্যচর্চা; প্রায় তিন দশকের উপরে তিনি কাব্যচর্চার সাথে জড়িত। ছড়া, কবিতা, প্রবন্ধ রচনা ইত্যাদি ছাড়াও বিতার্কিক উপস্থাপিকা হিসেবেও তিনি ভালো অবস্থানে ছিলেন। মাত্র ষষ্ঠ শ্রেণিতেই (অপর ফ্লাপ)