Authors
Explore our collection of books across different authors

মোহাম্মদ তন্ময় সাত্ত্বিক
3
Books
15
Followers
মোহাম্মদ তন্ময় সাত্ত্বিক ১৯৯১ সালের ৬ নভেম্বর ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার কৃষ্ণপুর গ্রামের এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৯৯ সালে তৃতীয় শ্রেণীর ছাত্র থাকা অবস্থায় তার লেখালেখির সূচনা হয়। কিন্তু লেখালেখি ছিল তার জন্য নিষিদ্ধ কর্ম। পরিবারের বাধায় তিনি লুকিয়ে লেখালেখি করতেন। ২০০৮ সালের ১লা নভেম্বর একাদশ শ্রেণীর ছাত্র থাকা অবস্থায় পরিবারের তীব্র আপত্তি স্বত্তেও তিনি ইঞ্জিনিয়ারিং মেকানিক হিসেবে বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দেন। উদ্দেশ্য ছিল জরাজীর্ণ পরিবারের হাল ধরবেন, আর নিজের লেখালেখির পথটাও সুগম করবেন। কিন্তু বাস্তবে তিনি পরিবারকে টেনে তুলতে পারলেও, নিজেকে যেনো আরো গভীর গিরিখাদে ফেলে দেন। ডিফেন্সের কঠিণ জীবনে তার লেখাপড়া ও লেখালেখি হয়ে পড়ে আরো কঠিণ। তবে তিনি নিজেকে পরাজিত হতে দেননি। শত প্রতিকুলতার মাঝেও তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স সম্পূর্ণ করেছেন। স্বপ্নবাজ মানুষটির কল্পনার জগৎ যতেষ্ঠ শক্তিশালী। বাস্তব জীবনের হাসি-কান্না, রোমাঞ্চ বা ট্রাজেডিগুলোকে কল্পনার রঙে রাঙিয়ে আকাংখায় পরিপূর্ণ গল্প বানাতে তিনি বেশ পটু। পাবনী (২০১২), মেকানিক্যাল ইঞ্জিনিয়ার (২০১৫), এবং রাঙা রাখির ডোর (২০১৬)- এ পর্যন্ত তার প্রকাশিত ৩টি উপন্যাস। দর্শকপ্রিয় নাটক “অবুঝ দিনের গল্প” (২০১৯)-এর রচিয়তা তিনি। "নিশীথ শ্রাবণধারা" তার প্রথম গল্পগ্রন্থ। এছাড়া "বেরসিক জীবন" নামে একটি কাব্যগ্রন্থ প্রকাশের অপেক্ষায় আছে। তিনি অনলাইন পত্রপত্রিকা ও ফেসবুকেও কবিতা ও গল্প লিখে থাকেন।