

অনেকসময় চর্মচক্ষু দিয়ে দেখলে কিছু বিষয় চোখে ধরা পড়ে না। তখন মেলে ধরতে হয় অন্তর্দৃষ্টি। এই বইয়ের গল্প দু'টি ভিন্ন ভিন্ন জনরার হলেও, অন্তর্দৃষ্টি উভয় গল্পে প্রযোজ্য। উপমার বাঁ হাতের অনামিকায় পরা “ব” অক্ষর খঁচিত আংটি দেখে মাথা ঘুরে যায় অরণ্যের। ছোটোবেলা থেকে অজস্রবার যে আংটি সে ঘুমের ঘোরে স্বপ্নে দেখে আসছে, বাস্তবে হুবহু এমন আংটি দেখে বিস্মিত সে! বুঝ হওয়ার পর থেকেই এই আংটি নিজের হাতে দেখে আসছে উপমা। কেউ, কোনোদিন এমনকি উপমা নিজেও কখনোই এই আংটি খুলতে পারে না। সেই আংটি একটানে কীভাবে খুলে ফেলে অরণ্য? কোনো কারিগর এই আংটি বানাতে চায় না কেন? কেনইবা উপমার মতো অসামান্য সুন্দরী আর অসাধারণ গুণের অধিকারি উপমার মতো এত মিষ্টি একটা মেয়ের একটার পর একটা বিয়ের সম্মন্ধ ভাঙতে থাকে? এর পিছনেও কি এই আংটির অবদান আছে? আংটি রহস্যের জট খুলবে এই বইয়ের রহস্য গল্প “আংটি” পড়ে। প্রেম, ভালোবাসা, বিয়ে, অতঃপর সুখী সংসার। কিন্তু প্রণয় যখন শুভ পরিণয়নে পরিণত হয় না, তখন প্রেমীযুগল হয়ে যায় একে ওপরের প্রাক্তন! প্রাক্তন মানেই কি শত্রু? কেন তবে ফ্রেন্ডলিস্টে না থাকলেও, সার্চলিস্টে থেকে যায় প্রাক্তনরা? ফেইসবুকে যাকে ব্লক করা হয়, বুকের গভীরে তার স্মৃতি কেন ছাইচাপা আগুন হয়ে থাকে? একটু উস্কানি পেলেই কি সেই আগুন দাউদাউ করে জ্বলে উঠে ছারখার করে দেয় সুখী বর্তমানকে? নয় বছর পর চরম বিপদের মুহূর্তের নাবিলার সাথে দেখা হয় ওর প্রাক্তন শিহাবের? তারপর কী হয় ওদের জীবনে? জানতে হলে পড়তে হবে রোমান্টিক জনরার “কষ্ট কষ্ট সুখ” গল্পটি।
পারিবারিক আবহে লেখা একটি রহস্য-রোমান্টিক উপন্যাসিকা “অন্তর্দৃষ্টি”। অনেক ভালো লেগেছে। প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য একটি বই।
Read all reviews on the Boitoi app
দুটো গল্পই ভালো লেগেছে। প্রথমটা রোমান্টিকতার সাথে ফ্যান্টাসির ছোঁয়া, দ্বিতীয়টি প্রেম-ভালোবাসা- বিচ্ছেদের মিশ্রণ সব মিলিয়ে বেশ ভালো লেগেছে। লেখকের জন্য শুভকামনা রইলো।
অতি চমৎকার একটা বই পড়লাম। লেখকের লেখার সাথে আমি পরিচিত। দুইটা গল্পই আমার কাছে অনেক ভালো লেগেছে।তবে আংটি গল্পটি লেখকের অনবদ্য সৃষ্টি।
ভালোবাসার গল্প "আংটি"। শুরুটা বেশ সুন্দর, কিন্তু শেষের দিকে লেখাটা একটু আউট অফ ট্রাক হয়ে গিয়েছে বলে মনে হল। বিশেষ করে আধ্যাত্মিক ব্যাপার স্যাপার, পীর-ফকির-মুনি-ঋষি এসে গল্পের ফ্লো পরিবর্তন করে দিয়েছে। ওভারঅল খারাপ না! দ্বিতীয় গল্প "কষ্ট কষ্ট সুখ" ভালো লেগেছে। যদিও শিহাবের আচরণ-কার্যাবলী childish এবং criminal offense আর তৌহিদ তো আস্ত একটা ইডিয়ট।
আংটি গল্পটি পড়ে চমৎকৃত হয়েছি। যদিও লেখকের মুন্সিয়ানার সাথে ইতোমধ্যে পরিচিত। ভালো লেগেছে আংটি গল্পটি। কষ্ট কষ্ট সুখ গল্পটিও ভীষণ সুন্দর
অনেক দিন পর রূপকথা পড়লাম, মনে হলো। রূপকথায় যেমন একটা উত্তেজনা বিরাজ করে, রাজপুত্র তার রাজকণ্যাকে পাবে কিনা সেইজন্য, সেরকম উত্তেজনা আমার মাঝেও কাজ করেছিল শেষ পর্যন্ত। লেখকের জন্য শুভকামনা।
দারুণ লিখেছেন। কষ্ট কষ্ট সুখ পড়ে অদ্ভুত অনুভূতি হলো। বিশ্বাস-অবিশ্বাসের দোলাচালে অনেক পরিবারেই এমন ঘটনা ঘটে। শেষ পর্যন্ত যে টিকে থাকতে পারে তারাই প্রকৃত সুখী। আংটি গল্পটা রহস্যেমোড়া প্রেমের গল্প। ভালো লেগেছে।