Authors
Explore our collection of books across different authors

অনামিকা ভট্টাচার্য্য
6
Books
88
Followers
জন্ম ২৮শে আগস্ট সিলেটে। শিক্ষক বাবা ও সরকারি চাকুরিজীবী মায়ের দুই কন্যাসন্তানের মাঝে উনি ছোটো। খুব ছোটোবেলায় বাবাকে হারিয়ে মায়ের স্নেহ, সহযোগিতায় বড়ো হয়ে উঠেছেন। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে অনার্স- মাস্টার্স কমপ্লিট করে বাবার স্বপ্নপূরণের জন্যই আইনপেশায় এসেছেন তিনি। উনি পেশায় একজন আইনজীবী, আর নেশায় লেখালেখিতে ডুবে আছেন। ২০২০ সালের অমর একুশে গ্রন্থমেলায় উনার প্রথম একক গল্পগ্রন্থ “গোধূলির সূর্যোদয়” প্রকাশিত হয়। এছাড়াও নকশীকাঁথা, হীরকচূর্ণ, গল্পকথার কল্পলোক, রহস্যলীনা ৩, গল্পের বাক্স ২, কবিতার জলছবি, হৃদয়ে বাংলাদেশ, অপরাজিত ৯৯, মুখোশ একটি নদীর নামসহ বেশ কিছু যৌথ সংকলন, বিভিন্ন পত্রিকা, ম্যাগাজিনে উনার লেখা গল্প, কবিতা, প্রবন্ধ ছাপা হয়। জীবনের গল্প বলতেই বেশি পছন্দ করেন। সরকারি চাকুরিজীবী বরের বদলির চাকরিসূত্রে দেশের বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ হয়। প্রতিটা জায়গা থেকেই লেখার উপাদান খোঁজে নেন তিনি। আশেপাশের ঘটনাগুলোই শব্দের গাঁথুনিতে গল্পাকারে ফুটিয়ে তোলার চেষ্টা করেন। বর্তমানে স্বামী ও এক পুত্র নিয়েই উনার সংসার।