

সামার ভ্যাকেশন শেষ। অনুলিপি ভেবেছিল, সব যোগাযোগ মাধ্যম বন্ধ পেয়ে শাওন হয়তো ক্যাম্পাসে ওকে দেখে কথা বলতে আসবে। তাই শাওনের প্রিয় অরেঞ্জ কালারের কুর্তিটা পরে নিলো। কিন্তু শাওন ওকে এভয়েড করলো। অনেক দিন পর বুকের ভেতরটা আবার ব্যথায় মুচড়ে উঠলো অনুলিপির। এর মাঝে একদিন সৌরভ ওকে চেম্বারে ডাকে। - সময় কেমন কাটছে? - বইগুলো পড়তে দারুণ লাগছে! - কিন্তু তোমার জীবনের মূল লক্ষ্য তো শাওনকে ফিরে পাওয়া। ওসব ফালতু পড়াশুনার চক্করে পড়ে তুমি তোমার মূল লক্ষ্য থেকে সরে যেও না, প্লিজ। শাওনের আপডেট বলো। - ক্যাম্পাসে দেখেও এড়িয়ে চলে আমাকে। - আহারে! তারপরও তো তুমি শাওনকেই চাও। ও যদি তোমার ওপর দয়া করে পুনরায় ফিরে আসে, তবেই তো তোমার জীবন ধন্য হয়ে যাবে। - আমি ওকে ভুলতে পারছি না। - আগামীকাল আমি তোমার ইউনিভার্সিটির সামনে অপেক্ষা করবো। ক্লাস শেষে তুমি আমার সাথে ফিরবে। আর শাওনকে আমাকে দেখিয়ে দিও তো। ক্লাস শেষে অনুলিপি বেরিয়ে আসে। সৌরভকে দেখিয়ে বলে, ওই যে মেরুন কালারের গেঞ্জি পরা ছেলেটিই শাওন।
ইশ কি মিষ্টি একটা প্রেমের গল্প!ভালো লেগেছে 😊
Read all reviews on the Boitoi app
বিভিন্ন চরিত্রের মিশেলে অসাধারণ একটি সমকালীন উপন্নাসিকা।
চমৎকার একটা গল্প! লেখিকা এই গল্পে সমাজের কয়েকটা ব্যাধি সুন্দর করে তুলে ধরেছেন। বন্ধু প্রেম করে, আমাকেও প্রেম করতে হবে। এই ভেবে অনেক ছেলেমেয়েই টক্সিক সম্পর্কে জড়িয়ে পড়ে। পরে সেখান থেকে বের হতে অনেক স্যাক্রিফাইস করতে বাধ্য হয়ে। আর বডি শেমিং তো আমাদের সমাজের ডালভাত! পারিবারিক সুশিক্ষা ছাড়া এ অভিশাপ থেকে মুক্তি নেই। তবে ডাক্তার সৌরভের মতো মানবিক মানুষ এখনো এই সমাজে আছে দেখে অনুলিপির মত মানুষ নতুন বাঁচতে শেখে।
ভালো লাগলো বেশ। সুন্দর গল্প ❤️
দিদি,অনেকদিন পর আপনার গল্প পড়লাম।ডাক্তারদের নিয়ে লেখা সেইজন্যে বলছিনা,গল্পটা আসলেই ভাল লেগেছে,আমার কাছে "বাবলী" গল্পের একটু ছোয়া আছে মনে হয়েছে,গল্প পড়তে পড়তে আগের সময়ে চলে গেলাম কেমন,।আরও নতুন নতুন গল্প নিয়ে আসবেন আশা রইল
অনেএএএএএএএএএএক সুন্দর!! Simply wow!!