

রিকশা চলতে শুরু করল। হুডতোলা রিকশায় পলিথিনের আবডালে অপরিসর জায়গায় পাশাপাশি দুটো অস্তিত্ব যেন মিশে যাচ্ছিল। রিকশা আজিজ সুপারমার্কেট পার হওয়ার সময় আচমকা বিদ্যুৎ ঝলসে ওঠে। যতটা না আমি চমকালাম, তার চেয়ে বেশি বাদল প্রতিক্রিয়া দেখাল। অবশ্যম্ভাবী শব্দের আক্রমণ থেকে আড়াল করতেই যেন আমাকে জড়িয়ে ধরল। আমিও ওর বুকের মধ্যে জায়গা করে ঢুকে গেলাম। বজ্রের ধ্বনি প্রতিধ্বনি মিলিয়ে গেলে বাদল আমাকে আলগোছে ছেড়ে দিলো, যেন আমি পড়ে যেতে পারি। আমি যে ছাড় পেতে চাচ্ছিলাম না। মাথা উঁচু করে বন্ধ চোখে আমি কখন মুখ বাড়িয়ে দিয়েছি আর কতকাল পরে বাদলের দু'হাত ও ঠোঁটের আলিঙ্গন থেকে নিজেকে মুক্ত করে নিয়েছি, তার হিসেব রাখা হয়নি।
লেখকের গল্প পড়লাম এই প্রথম। 'ভ্রমে ও প্রেমে' একটানে পড়ে ফেলার মতো বই। রিকমেন্ডেড।
Read all reviews on the Boitoi app
একটানে পড়ে শেষ করেছি। ঝরঝরে লেখা, মিষ্টি রোমান্টিকতা সাথে একটু বিরহ সব মিলিয়ে খুব ভালো লেগেছে।
মানুষের দুঃখের অভাব নেই। তবুও মানুষ আয়োজন করে দুঃখবিলাস করে। ভ্রমে ও প্রেমে দুঃখবিলাস করার মতো একটা বই। চরিত্রগুলোর ওপর প্রচণ্ড রাগ উঠে, কষ্ট লাগে। বুকটা ভারী হয়ে যায় অভিমানে। লেখকের সার্থকতা কি এখানেই নয়? সবশেষে মনে হলো, আমরাও কি এমন নই? ভ্রমে ও প্রেমে কাটিয়ে ফেলি পুরো একটা জীবন!
ভালো লেগেছে। কিন্তু.... শেষটা.... ইগো এতো নিষ্ঠুর!!!
এক কথায় ভিন্ন রকম একটা লেখা। উহু নতুন কোন কাহিনি বা আগে জানতাম না এমন কোন প্লট না। তবে নতুনত্ব আছে, আছে গল্প বলার ভিন্ন রকম কায়দা। মাঝামাঝিতে এমন এক ধাক্কা যা পাঠককে দ্বিতীয়বার শুরু থেকে আবার চিন্তা করতে বাধ্য করবে, যে এতক্ষণ কী বুঝলাম। শেষটাও অন্যরকম, শুরুতে যা ভেবে আসছিলাম তার কিছুই হয়নি। ভীষণ ভালো লাগলো। বাদলকে ভালো লেগেছে কিন্তু তানিকে একটু বেশিই মনে ধরেছে।
শুরুটা বেশ আকর্ষণীয়। বরাবরের মতো লেখকের লেখনশৈলী গল্পকে এগিয়ে নিয়ে গিয়েছে তার গন্তব্যে। মাঝখানে আমার শুধু আফসোস হচ্ছিল, ইশ, আমি যদি গল্পের ভিতর ঢুকে সব ঠিক করে আসতে পারতাম! প্রেমে তো কম-বেশি সবাই পড়ে। কিন্তু সেই প্রেমকে মনে রেখে তার জন্য ঠিক কী কী করা যায়, তার উদাহরণ এই গল্প। নামটাও একদম উপযুক্ত। সবমিলিয়ে ভালো লাগার একটি গল্প।
গল্পটার অপেক্ষায় ছিলাম খুব তাই প্রকাশ হওয়ার সাথে সাথে কিনে ফেলছি। গল্পের নামটা যেমন চমৎকার তেমনি গল্পটাও চমৎকার। ফেইসবুকে দুই পর্ব পড়ে নিছিলাম তাই পড়ার সময় কখন শেষ হয়ে গেছে বুঝতেও পারিনি। শেষ হওয়ার পরও গল্পের রেশ কাটতেছে না। অনেক অনেক সুন্দর হয়েছে। পড়া শেষে ইচ্ছে হচ্ছে আরো পড়ার। তামান্না আপু পরের বার বড় ই বুক আনবা আপু
লেখকের ঘোষণার পর থেকেই অপেক্ষায় ছিলাম। নামটাই এত আকর্ষণীয়।