Authors
Explore our collection of books across different authors

ফৌজিয়া খান তামান্না
4
Books
136
Followers
ভাষার মাসে জন্ম ফৌজিয়া খান তামান্নার। সবুজ প্রকৃতি ঘেরা ভীষনই এঁদো গ্রামে বেড়ে ওঠা ফৌজিয়া খান তামান্না আস্তে আস্তে হয়ে ওঠেন ভাষাশিল্পী। কলেজ এবং পরবর্তী লেখাপড়া, সংসার, স্থায়িত্ব ঢাকাতে হলেও পুরোটা স্কুলজীবন মায়ের সঙ্গে কেটেছে সেই এঁদো গ্রামেই। আর তাই তার চলনে, বলনে, চিন্তাধারায় গ্রাম্য প্রভাব প্রকট। এবং তিনি ভালোবেসে এই প্রভাব বয়ে বেড়াতে চান চিরকালই। স্কুল কলেজে লেখালেখি, সঙ্গে জাতীয় দৈনিকের সাহিত্য পাতায় নিয়মিত গল্প ছাপা হলেও দীর্ঘদিন তিনি লেখালেখির বাইরে অবস্থান করেছেন। অনলাইন দুনিয়ায় নতুন করে লেখার মাধ্যমে আত্মপ্রকাশ করেন উপন্যাস দিয়ে। লেখকের প্রথম উপন্যাস গহীনে আঁচ প্রকাশিত হয় পাণ্ডুলিপি পুরস্কার জয়ের মাধ্যমে। তারপরই একটি পাঠকপ্রিয় সংকলনে প্রকাশিত গল্পের সুত্র ধরে আত্মপ্রকাশ করেন সেই সিরিজ সংকলনের সম্পাদক হিসাবে। তিনি চলন্তিকা প্রকাশনীতে সম্পাদক হিসেবে কর্মরত আছেন। দুই সন্তান আর ডাক্তার স্বামীর সংসারে অবসর কাটে বই পড়ে আর পরম যত্নে বাগান করে। লেখকের প্রকাশিত বই- গহীনে আঁচ (উপন্যাস) বইমেলা ২০২১ রহস্যলীনা (থ্রিলার সংকলন) বইমেলা ২০২১ রহস্যলীনা -২ (থ্রিলার সংকলন, সম্পাদনা )২০২১ সিদ্ধান্ত (উপন্যাস) ২০২১ রহস্যলীনা -৩ (থ্রিলার সংকলন, সম্পাদনা) ২০২২ আনন্দলোকে (উপন্যাস) ২০২২ রহস্যলীনা -৪ (থ্রিলার সংকলন, সম্পাদনা) ২০২৩ হিরন্ময় সংসার (উপন্যাস) ২০২৩ আয়শা (উপন্যাস) ২০২৪