

একজন বাবা নিজের স্বার্থে যার তার সাথে মেয়েকে বিয়ে দিতে পারেন? একজন স্বামী নিজের স্বার্থে বিবাহিতা স্ত্রীর গোপন ছবি ব্যবহার করতে পারেন? এমনটা সত্যি হলে সেই মেয়েটির কি মুক্তি মেলে?
আপু সবসময়ই আমাদের আশেপাশে ঘটা এমন সব কনসেপ্ট কে গল্পের প্লট হিসেবে চুজ করেন যা নিয়ে হয়তো আমরা কথা বলতেও সবসময় স্বাচ্ছন্দ্য বোধ করি না। এইটাই আপুর লেখার নান্দনিকতা। উনি ওনার লেখনীতে চমৎকারভাবে বিভিন্ন স্বাভাবিক প্রেক্ষাপট তুলে ধরেন, যা আমাদের পাঠকসত্তাকে আরো ভাবতে সহায়তা করে। গল্পটা আমাকে মুগ্ধ করেছে। তামান্না আপুর জন্য অনেক অনেক শুভ কামনা রইলো।
Read all reviews on the Boitoi app
ভীষণ ভীষণ সুন্দর একটা গল্প। সৌরিণ চরিত্রটা দারুন ছিলো কিন্তু শাহানারা বেগমকে জাস্ট মাইন্ডব্লোয়িং লেগেছে। এমন নারীরাই পারে সমাজে দৃষ্টান্ত তৈরি করতে। লেখকের লেখা সবসময়ই চমৎকার লাগে। বরাবরের মতোই শিক্ষণীয় একটা ছাপ ছিলো এই গল্পেও।