

মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে যাচ্ছে সপ্তর্ষি। দরজার পাশে এসে দাঁড়ায় সে। সন্ধ্যা হয়ে আসছে। হাতে তানপুরা নিয়ে চোখ বুঁজে একমনে গান গাইছে সাঁঝবাতি। সুন্দর কারুকাজ করা একটি আসনে বসেছে মেয়েটি।পরনে লাল পেড়ে সাদা শাড়ি।বাতাসে উড়ছে খোলা চুল। কপালে ছোট্ট লাল টিপ।কানে দুল। কী স্নিগ্ধ সাজ! ঘরের একপাশে হারমোনিয়াম, তবলাসহ গান শিখার নানা সরঞ্জাম সাজিয়ে রাখা আছে।সারাঘর মোমবাতির আলোয় আলোকিত।সেই আলোতে মেয়েটাকে স্বর্গের কোনো দেবী মনে হচ্ছে সপ্তর্ষির চোখে।মর্ত্যবাসীকে সুরের মূর্ছনায় ভাসিয়ে দিতে মর্ত্যলোকে নেমে এসেছেন বুঝি।
চমৎকার হয়েছে। পরিবারের সব কাজ সামাল দিয়ে নিয়মিত লেখার জন্য অনেক ধন্যবাদ।
Read all reviews on the Boitoi app
দারুণ একটা ই-বুক পড়ে শেষ করলাম। খুবই ভালো লেগেছে।
খুব মিষ্টি একটা গল্প। ভালো লেগেছে।