

আমি গল্প বলতে ভালোবাসি। জীবনের গল্প। ব্যাপারটি সম্ভবত লক্ষ্য করেছিলাম ছোটবেলায়। আমি কোন গল্প বলতে গেলে আমার সমবয়সী ছেলেপুলেরা হা করে গল্প শুনতো। স্কুল কলেজে বন্ধুদের আড্ডা জমিয়ে রাখতাম গল্প বলে। সারাজীবন আসলে আমি গল্পই বলতে চেয়েছি। মাটি ও মানুষের গল্প। জীবন ও জগতের গল্প। কবিতা ও উপন্যাসে গল্প বলা হলেও স্রেফ গল্পের বইয়ে গল্প বলা হয়নি। সেই কাজটিই এবার ইবুক প্ল্যাটফর্ম বইটই এর উদ্যোগে হচ্ছে। আশা করি ‘বাকসে ভরা ফুসফুস’ বইটি সকলের আপন হয়ে উঠবে।
❤️❤️❤️
Read all reviews on the Boitoi app