

কোচিং সেন্টারের বন্ধ ওয়াশরুম থেকে ঢাকার প্রভাবশালী ব্যক্তির মেয়ে প্রভার গলায় ওড়না প্যাঁচানো লাশ উদ্ধার করা হয়। খুনের তদন্তে নেমে এসআই আসিফ হতবিহ্বল হয়ে পড়ে। ওয়াশরুমের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। সেখানে প্রবেশ বা বের হবার অন্য কোনো পথ নেই। তাহলে খুনি প্রভাকে হত্যা করল কীভাবে? প্রভার বন্ধু-বান্ধবীদের ইঙ্গিত তাকে মৃত দেবাশীষ খুন করেছে। মৃত্যুর আগে দেবাশীষের আত্মা প্রায়শই তাকে তাড়া করে বেড়াত। কিন্তু এটা কী আদৌ সম্ভব? তদন্তে আসিফ বুঝতে পারে, প্রভার চারপাশের মানুষগুলো কপটতার মুখোশ পরে বসে আছে। প্রভার মৃত্যুর পিছে সত্যিই কী কোনো অতিপ্রাকৃত শক্তির হাত আছে? নাকি এটা একটা কোল্ড ব্লাডেড মার্ডার?
ফাটাফাটি থ্রিলার একটা বই। ডিটেকটিভ স্টোরি হিসেবে আমার বেশ পছন্দ হয়েছে
Read all reviews on the Boitoi app