Authors
Explore our collection of books across different authors

মোঃ মেহেদী রহমান
2
Books
14
Followers
লেখকের সাহিত্যকর্মঃ প্রথম উপন্যাসঃ "অন্ধকারের দেবতা" (আফসার ব্রাদার্স, ২০২৪) প্রথম গল্পগ্রন্থঃ “রাতের শেষ প্রহর” (আফসার ব্রাদার্স, ২০২৩) অন্যান্য প্রকাশিত গল্পসমূহঃ "গোলকধাঁধাঁ" (নিশুতি-৪, আদী প্রকাশন, ২০২৪) "বাগান বাড়ি" (বিবলিও-হরর, বিবলিওফাইল প্রকাশনী, ২০২৪) "অদৃশ্য খুনি" (বইটই অ্যাপ) “প্রত্যাশা” (বাবুই ঈদ সংখ্যা, ২০২৩); "আলমারি", "নীলনকশা", "অপ্রকৃতস্থ", “নরখাদক” (বইঘর অ্যাপ)। শিশুতোষ গ্রন্থঃ “Play With Numbers” এবং “Learn to Count” (লাইট অফ হোপ, ২০১৯) মোঃ মেহেদী রহমান। জন্ম- ১২ অক্টোবর, ১৯৯২, ঢাকা; গ্রামের বাড়ি- বরিশাল। বাবা- মোঃ লুৎফর রহমান এবং মা- মিসেস ছবি রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট হতে স্নাতকে ১ম স্থান অধিকার এবং সেখান থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। স্নাতকে সিজিপিএ ৩.৯৯ অর্জনের কারণে স্বর্গীয়া অনিমা রানী সাহা স্বর্ণপদক, ২০১৫ পেয়েছেন। এরপর বাংলাদেশ ব্যাংকে চাকুরিতে যোগদানের পর যুক্তরাষ্ট্রের Tufts University র Fletcher School of Law & Diplomacy হতে “সার্টিফাইড ডিজিটাল ফিন্যান্স প্রাকটিসনার (সিডিএফপি)” ডিগ্রি সম্পন্ন করেন। বিগত ছয় বছর গবেষনা করে শিক্ষা এবং ফিন্যান্সের উপর বিভিন্ন আন্তর্জাতিক জার্নালে সর্বমোট ২৯টি গবেষণা আর্টিকেল এবং ২০২৩ সালে Elivia Press থেকে Users' Experiences and Challenges with Mobile Financial Services (MFS) in Bangladesh বই প্রকাশ করেন। বর্তমানে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদে প্রধান কার্যালয়ে কর্মরত আছেন। স্ত্রী- মনিরা আক্তার এবং পুত্র- মোঃ ফাইয়াজ রহমান।