
“আমি জানি, সুদীপ্ত, তোমাকে গদ্র বঙ্গার কথা বলেছে। যারা গদ্র বঙ্গার পূজা করে, তাদের দেবতাকে ভোগ দিতে হয়। কী ভোগ দিতে হয়, জানো? নবজাতক শিশু। গত বছর বিপাশাকে পাশের গ্রামে বিয়ে দেওয়া হয়েছিল। বিয়ের কয়েক মাস পর থেকে সেই বাসা থেকে নবজাতক শিশুরা হারিয়ে যেতে শুরু করে।