

চার বছরের সম্পর্ক রাসেল ও তনিমার। তাদের দুজনের সম্পর্কটা অল্প কিছুদিনের মধ্যে সুন্দর একটা পরিণতি পাবে, তনিমা এমনটাই জানত। রাসেলের আহবানে সারা দিয়ে তনিমা যখন একমাত্র বন্ধু রাতুলকে নিয়ে বরিশালের উদ্দেশ্যে রওনা হলো, তখন তারা দুজনের কেউ-ই জানতো না, কী এক অজানা রহস্যময় ভুবনের দিকে তারা পা বাড়িয়েছে! তাদের ধারনায় ছিল না, সত্য মিথ্যার অদ্ভুৎ এক প্রহেলিকাময় জগৎ তাদের সামনে দুহাত মেলে দাঁড়িয়ে আছে। একদিকে দীর্ঘদিনের প্রেমিক পুরুষের আহবান অপরদিকে নির্মল বন্ধুত্বের আশ্রয়, একদিকে তীব্র অবিশ্বাসের কাটা অপরদিকে নির্ভরতার আশ্বাস, একদিকে রহস্যময় ভুবনের ফাঁদ অপরদিকে মুক্ত জীবনের হাতছানি! তনিমা কী পারবে রাসেলের ছায়ায় গড়া ভুবনকে পেছনে ফেলে আলোর ভুবনে ফিরে আসতে? রাতুল কি শেষ পর্যন্ত সঙ্গে থাকবে তনিমার? রাসেল-ই বা কি এত সহজে আলোর ভুবনে নিয়ে আসবে তার দীর্ঘদিনের সাজানো রহস্যময় জগৎ? তনিমা, রাতুল, সর্বোপরি রাসেলের ছায়ার ভুবনে আপনারা সকলে আমন্ত্রিত!
সাবলীল ও পরিণত লেখনী। খুব ভাল!
Read all reviews on the Boitoi app
বেশ ভালো লেগেছে । শুরু থেকে যে রহস্যময় আবহ ছিল শেষ পর্যন্ত তা বহাল থাকায় বেশ উপভোগ করেছি। রহস্যটাও বেশ চমকপ্রদ ছিল। সব মিলিয়ে খুব ভালো একটা থ্রিলার পড়লাম। লেখিকার জন্য শুভকামনা রইল।
গল্পটা অনেক ভালো লাগলো। শুরুতে সবকিছু স্বাভাবিক লাভ ট্রাঙ্গেলের গল্প মনে হলেও, ২য় পর্বের পর থেকেই সন্দেহ গাঢ় হতে থাকে। বিশেষ করে গল্পে রাসেলের আবির্ভাব এবং পুরনো রাজবাড়ির ছায়া যেন রাতুল আর তনিমার মতো আমার মনেও ভয়ের সৃষ্টি করেছিলো। সুন্দর, সাবলীল বর্ননা এবং পুরো গল্পে রহস্যের জাল এত চমৎকার করে বুনেছেন লেখক, যে এক মুহূর্তের জন্য বুঝতে পারিনি এটা ভৌতিক নাকি সাসপেন্সিভ থ্রিলার গল্প। শেষের একের পর এক টুইস্ট আমাকে অবাক করেছে। দুর্দান্ত সমাপ্তি।
গল্পটা পড়তে পড়তে ভেবেছিলাম নিশ্চয়ই হরর জনরার। এত্য রহস্যময় লেগেছে। একটানে পড়ে শেষ করেছি কারন রহস্য উদঘাটন এর লোভ সামলানো কষ্টসাধ্য ছিলো। গল্প শেষ হতে হতে যেভাবে চমকে গেলাম এটা দারুণ ছিলো। অনেক ভালো একটা সময় পার করছিলাম। এমন দারুণ সাস্পেন্স গল্প আরো পড়তে চাই।
অসাধারণ,চমৎকার একটা গল্পের সাথে অনেকটা সময় পার করলাম। শুরুটা ভীষণ সাদামাটা মনে হলেও গল্পের গভীরে যত এগিয়েছি ততই ভালো লাগা বেড়েছে। রাসেলের পরিবারের মানুষ গুলোর অস্বাভাবিক আচরণ, তনিমায় দরজায় কড়াঘাত, আবার এই সম্পর্কে রাসেলকে জিজ্ঞেস করলে তার এরিয়ে চলা এসবের জন্য মনে হয়েছে গল্পটা ভৌতিক। কিন্তুু শেষ মুহূর্তের চমকটা ছিল একদম ভাবনাতীত। এক কথায় বলতে গেলে চমৎকার সময় কেটেছে গল্পের সাথে।
বেশ রহস্যময় একটা গল্প। যতক্ষণ পড়ছিলাম, রহস্যময়তায় ডুবে ছিলাম। পুরোটাই দারুণ উপভোগ করেছি।
অতি প্রিয় লেখিকা তামান্নার এই চমৎকার ইবুক টি পড়ে মুগ্ধ হলাম। শুরটা সাদামাটা মনে হচ্ছিলো কিন্তু ধীরে ধীরে কাহিনী যতই এগুচ্ছিলো ভালো লাগা বাড়ছিলো। বইয়ের নামটা কতটা উপযুক্ত তা ভাবার অবকাশ থাকবে না, যখনই পড়া শেষ হবে। অল্প অল্প করে রহস্যের আনাগোনা আর তার উম্মোচন সত্যিই প্রশংসার দাবিদার। তাই বই প্রেমিরা রহস্যে ঘেরা এই ভালবাসাময় ইবুক পড়ে ফেলতে পারেন। ❤️❤️
বইটি পড়লাম। অসম্ভব সুন্দর বই। খুব ভালো লেগেছে।
"হঠাৎ ছায়ার ভুবনে" রহস্যে ঘেরা একটি গল্প। প্রথমদিকে সাধারণ মনে হলেও ধীরে ধীরে গল্পটি জট পাকাতে শুরু করে। দৃশ্যমান হয় একের পর এক রহস্য। যতই পড়ছি ততই কৌতূহল বেড়ে যাচ্ছে৷ গল্পটি পড়তে পড়তে একবার ভেবেছিলাম ভূত-প্রেত নিয়ে কিছু লেখা নেই তো! কিন্তু কেন যেন ভৌতিক কিছু বলে মন মানতে চাচ্ছিল না। রাসেলের পরিবারের সদস্যদের ব্যবহার অস্বাভাবিক হলেও রাসেলের আচরণ ও তনিমার রুমের দরজায় করাঘাতে কেমন একটা ছমছমে পরিবেশের সৃষ্টি হয়েছিল বটে। মাথার মধ্যে কিলবিল করছিল নানান প্রশ্ন। একসময় কিছু প্রশ্নের উত্তর মিললেও অনেককিছুই অজানা রয়ে গেছিল। তবে শেষে ভালোরকমের একটা ঝটকা খেয়েছি। হঠাৎ করেই যেন সব রহস্যের ইতি টেনে দিল লেখিকা। একে একে সকল প্রশ্নের উত্তর মিলে গেলো। তবে রাসেলের পরিবারের জন্য খারাপ লেগেছে, বিশেষ করে রাসেলের জন্য। "হঠাৎ ছায়ার ভুবনে" গল্পটি এককথায় চমৎকার। রহস্যে ঘেরা এই গল্পটি পাঠকমনে অনেকগুলো প্রশ্নের যেমন সৃষ্টি করবে তেমনি শেষ পর্যন্ত পড়ার একটা কৌতূহলও সৃষ্টি করবে।
সুন্দর গল্প। একটি পর্ব শেষ করে পরবর্তী পর্ব পড়ার কৌতূহল আটকে রাখা কঠিন। চমৎকার থ্রিল এবং সুন্দর সমাপ্তি। আশা করি এমন লেখা আরো পাবো।