Authors
Explore our collection of books across different authors

তামান্না স্মৃতি
14
Books
213
Followers
রাজশাহীর মধ্যবিত্ত একটি পরিবারে জন্ম। রাজশাহী মেডিকেল কলেজ থেকে এম.বি.বি.এস শেষ করার পর বি.সি.এস এর মাধ্যমে স্বাস্থ্য ক্যাডারে যোগদান। পেশায় একজন চিকিৎসক হলেও বাংলা সাহিত্যের প্রতি ভালোবাসা সেই ছোট বেলা থেকে। লেখালেখির প্রথম হাতে খড়ি হয়েছিল যখন উচ্চ মাধ্যমিকে পড়তেন সেই সময় থেকে। বাবা, মা-ও সবসময় পাশে থেকে অনুপ্রেরনা জুগিয়েছেন। ব্যক্তিগত জীবনে তিনি স্বামী এবং দুই সন্তান নিয়ে চুটিয়ে সংসার করছেন। বর্তমানে নিজের পেশা এবং সংসার সামলিয়ে যতটুকু সময় পান ততটুকু সময় নিজের লেখালিখিতে ব্যয় করেন। এই পর্যন্ত তার লেখা ছোট গল্পের সংখ্যা পঞ্চাশটির-ও বেশী। তার প্রকাশিত তিনটি উপন্যাস "হঠাৎ ছায়ার ভূবনে", "চৌধুরী কথন" এবং "ত্ন" ইতিমধ্যেই পাঠক মহলে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। ই-বুক প্ল্যাটফর্মে প্রকাশিত তার উপন্যাস "আমায় ঘিরে তুমি" এবং “আকাশ মেলে বসে আছি” পাঠক সাদরে গ্রহণ করেন। এছারাও বেশ কিছু জনপ্রিয় গল্প সংকলন ( নকশীকাঁথা, রহস্যলীনা ৩ এবং রহস্য লীনা ৪, গল্প কথার কল্পোলোকে, ১০০ তে একশ-গল্পের বাক্স, প্রমুখ), বিভিন্ন সাহিত্য ম্যাগাজিন, অনলাইন পত্রিকা এবং দৈনিক পত্রিকায় লেখকের কলমের বলিষ্ঠতার প্রমান মেলে। "ত্ন" তার লেখা দ্বিতীয় থ্রিলার উপন্যাস। এখানে উল্লেখ্য যে "ত্ন" উপন্যাসটি ইতিমধ্যে থ্রিলার ক্যাটাগরিতে "চলন্তিকা পাণ্ডুলিপি পুরস্কার ২০২২" অর্জন করেছে। এছাড়াও গত বছরের একুশে বইমেলায় তার সামাজিক উপন্যাস চৌধুরী কথন উপন্যাস ক্যাটাগরিতে “চলন্তিকা বেষ্ট সেলার” পুরষ্কার অর্জন করে। তিনি বিশ্বাস করেন, একজন লেখকের সবচেয়ে বড় পাওয়া হলো পাঠকের কাছে নিজের লেখাকে গ্রহণযোগ্য এবং সমাদৃত করে তোলা। নিজের বলিষ্ঠ লেখনীর মাধ্যমে সে চেষ্টাই জীবনের বাকি সময়টুকু করে যাবেন তিনি। এটাই তার একমাত্র চাওয়া, নিজের কাছে তার একমাত্র অঙ্গীকার।