

এভাবেও কারো মৃত্যু হয়! একজন জলজ্যান্ত মানুষ, যে কিনা মাত্র ঘণ্টা দুয়েক আগে হাসিমুখে শপিং করল, সবার সঙ্গে হইহুল্লোড় করে বিচে গোসল করল, সে কিনা মাত্র ঘণ্টা দুয়েক পরেই হোটেলের এক কামরায় মৃত অবস্থায় পড়ে রইল! বর্ণা হতভম্ব হয়ে প্রভার প্রায় ঠান্ডা হয়ে যাওয়া মৃতদেহের দিকে তাকিয়ে রইল। বর্ণার মুখ দিয়ে কোনো কথা বেরোল না। সে আসলে প্রভার রুমে এসেছিল তাকে ডাকতে। বাইরে হোটেলের লবিতে বাকিরা সবাই অপেক্ষা করছে। সে সবাইকে ডাকার জন্য চিৎকার করতে চাইল। তবে হঠাৎই খেয়াল করল, তার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। যেন কেউ শক্ত করে তার গলা চেপে ধরে আছে। বর্ণার বুকের ভেতরটা ধকধক করে উঠল। আতঙ্কে তার হাত-পা ঠান্ডা হয়ে এল। কোনোরকমে নিজেকে সামলে বর্ণা রুম থেকে বেরিয়ে হোটেলের লবির দিকে এগোল।
"এক নিশ্বাসে রি ইউনিয়ন পড়লাম। এক কথায় দুর্দান্ত , অসাধারণ। এ যেন ভালোবাসার উল্টোপিঠে প্রতিহিংসা ,ঘৃণা, জিঘাংসা এবমগ না পাবার বেদনার এক বিমূর্ত আখ্যান। আমি জানি না এখানে সবচেয়ে বেশি হতভাগ্য কে-- প্রভা, বর্ণা, রিয়াজ নাকি অনিক! কিন্তু চারজনের জীবনে যে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব ও মানসিক টানাপোড়ন পুরো গল্পে ঝড় তুলেছে তা পাঠকের মনে দাগ কাটবেই নিশ্চিত। আর এই গল্পের কাহিনীবিন্যাস, প্লট, ব্যাকগ্রাউন্ড এবং সবকিছুর সাথে জড়িয়ে থাকা সাসপেন্স ও টুইস্ট-- সবকিছুই পাঠককে ঘোরাচ্ছন্ন করতে বাধ্য।"
এক নিশ্বাসে রি ইউনিয়ন পড়লাম। এক কথায় দুর্দান্ত , অসাধারণ। এ যেন ভালোবাসার উল্টোপিঠে প্রতিহিংসা ,ঘৃণা, জিঘাংসা এবমগ না পাবার বেদনার এক বিমূর্ত আখ্যান। আমি জানি না এখানে সবচেয়ে বেশি হতভাগ্য কে-- প্রভা, বর্ণা, রিয়াজ নাকি অনিক! কিন্তু চারজনের জীবনে যে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব ও মানসিক টানাপোড়ন পুরো গল্পে ঝড় তুলেছে তা পাঠকের মনে দাগ কাটবেই নিশ্চিত। আর এই গল্পের কাহিনীবিন্যাস, প্লট, ব্যাকগ্রাউন্ড এবং সবকিছুর সাথে জড়িয়ে থাকা সাসপেন্স ও টুইস্ট-- সবকিছুই পাঠককে ঘোরাচ্ছন্ন করতে বাধ্য।
Read all reviews on the Boitoi app
অনেক অনেক ভালো লেগেছে। রহস্য আর চমকে ভরপুর উপন্যাসটি।
অসম্ভব ভালো লেগেছে! টানটান রহস্য, উত্তেজনা আর রোমাঞ্চে ভরপুর একটি উপন্যাস। শেষ অধ্যায়ে এসে এমন এক চমক, যা সত্যিই ভাবিয়ে দিয়েছে! শেষটা পড়ে রীতিমতো চমকে গেছি।