

জীবনের গল্প কখনো এক রকম থাকে না। একই ছন্দে, একই পথে জীবন এগিয়ে চলে, এমনটা হয় খুব কম। হঠাৎ করেই জীবনের কোনো এক অপ্রত্যাশিত মোড় সবকিছু বদলে দেয়। বদলে যায় চিন্তা, অনুভূতি, দৃষ্টিভঙ্গি, এমনকি মানুষটিও। কখনো, যে মানুষ নিজের বিশ্বাসে অটল ছিল, অন্যভাবে ভাবার সুযোগই পায়নি, সেই মানুষই একদিন নতুন করে ভাবতে শেখে। অন্ধকারে ডুবে থাকা এক জীবনে হঠাৎ করেই আলো এসে পড়ে, কিন্তু সেই আলো কি সহজে ধরা দেয়? নাকি তার পেছনে থাকে এক গভীর গল্প, এক অন্তর্দ্বন্দ্ব, এক উপলব্ধির দীর্ঘ পথচলা? “তুবা” এমনই এক গল্প—এক মানুষের ভেতরের পরিবর্তনের গল্প। ভুল, ভাঙন, অনুতাপ আর ফিরে আসার এক আশাব্যঞ্জক যাত্রা। যেখানে অন্ধকারের গভীরতা যত বেশি, আলোর উপস্থিতিও ততটাই স্পষ্ট হয়ে ওঠে। “তুবা” শুধু একটি গল্প নয়; এটি আত্মজিজ্ঞাসা, পরিবর্তন এবং নতুন করে বাঁচতে শেখার এক অনন্য আহ্বান।

""তুবা" মূলত একজন মেয়ের ভুল-শুদ্ধের মধ্য দিয়ে নিজেকে নতুন করে আবিষ্কারের গল্প। তুবার উচ্ছৃঙ্খল তারুণ্য, ভুল মানুষকে বেছে নেওয়া এবং পরবর্তীতে জীবনের বাস্তবতার মুখোমুখি হওয়ার বিষয়গুলো গল্পটাকে বেশ টানটান করে রেখেছে। সবচেয়ে ভালো লেগেছে তুবার চরিত্রের পরিবর্তনটা—যেখানে সময় ও অভিজ্ঞতা তাকে ধীরে ধীরে পরিণত করে তোলে। ওমর ফারুকের চরিত্রটিও বেশ ভালো লেগেছে; বিশেষ করে নারীর প্রতি তার সম্মান, ধৈর্য ও দায়িত্ববোধ। গল্পে সম্পর্কের পাশাপাশি আত্মসম্মান, অনুশোচনা, পরিবর্তন এবং সঠিক জীবনসঙ্গী বেছে নেওয়ার বিষয়গুলো সুন্দরভাবে এসেছে। তুবার যাত্রাটা শেষ পর্যন্ত আগ্রহ ধরে রাখে। সব মিলিয়ে, আবেগ, সম্পর্ক ও পরিবর্তনের গল্প হিসেবে “তুবা” আমার কাছে উপভোগ্য একটি ই-বুক।"
ভীষণ ভালো লাগার মতো একটি গল্প পড়ে শেষ করলাম।
Read all reviews on the Boitoi app
"তুবা" মূলত একজন মেয়ের ভুল-শুদ্ধের মধ্য দিয়ে নিজেকে নতুন করে আবিষ্কারের গল্প। তুবার উচ্ছৃঙ্খল তারুণ্য, ভুল মানুষকে বেছে নেওয়া এবং পরবর্তীতে জীবনের বাস্তবতার মুখোমুখি হওয়ার বিষয়গুলো গল্পটাকে বেশ টানটান করে রেখেছে। সবচেয়ে ভালো লেগেছে তুবার চরিত্রের পরিবর্তনটা—যেখানে সময় ও অভিজ্ঞতা তাকে ধীরে ধীরে পরিণত করে তোলে। ওমর ফারুকের চরিত্রটিও বেশ ভালো লেগেছে; বিশেষ করে নারীর প্রতি তার সম্মান, ধৈর্য ও দায়িত্ববোধ। গল্পে সম্পর্কের পাশাপাশি আত্মসম্মান, অনুশোচনা, পরিবর্তন এবং সঠিক জীবনসঙ্গী বেছে নেওয়ার বিষয়গুলো সুন্দরভাবে এসেছে। তুবার যাত্রাটা শেষ পর্যন্ত আগ্রহ ধরে রাখে। সব মিলিয়ে, আবেগ, সম্পর্ক ও পরিবর্তনের গল্প হিসেবে “তুবা” আমার কাছে উপভোগ্য একটি ই-বুক।
আজকালকের ডিজিটাল বইয়ের ভিড়ে বানান ও ব্যাকরণগত নির্ভুলতা বজায় রেখে লেখা ইবুক যেন অমাবস্যার চাঁদ। অনেক দিন পর সেরকমই একটি সম্পূর্ণ নির্ভুল এবং সাবলীল ইবুক পড়ার তৃপ্তি পেলাম। লেখকের পূর্বে প্রকাশিত প্রায় সব ইবুক ও ছাপানো মলাট বই পড়ার সুযোগ আমার হয়েছে। দিন দিন তার চিন্তার গভীরতা এবং কলমের ধার যে কতখানি বাড়ছে, এই বইটি তার উজ্জ্বল প্রমাণ। ‘তুবা’ চরিত্রটির মনস্তাত্ত্বিক রূপান্তর তিনি যেভাবে ফুটিয়ে তুলেছেন, তা সত্যিই প্রশংসনীয়। চরিত্রটি নিখুঁত নয়, কিন্তু খুব বেশি বাস্তব। লেখকের জন্য এটিই ছিল প্রথম কোনো হালকা ইসলামি বার্তা বা প্লটে লেখা গল্প। তবে প্রথম প্রচেষ্টা হলেও তিনি কোথাও বাড়াবাড়ি করেননি। খুব সাবলীল ও সহজ-সরলভাবে গল্পের ভেতর নীতিশিক্ষা ও পরিবর্তনের ছোঁয়া এনেছেন। প্রথম হিসেবে এই ধরনের প্লটে তার এই পদচারণা এককথায় চমৎকার। ওমর ফারুক চরিত্রটি ভালো ছিলো। আশিক চরিত্রটি যেন আমাদের নোংরা সমাজের আয়না। তুবার জীবনের গল্পটি যেমন আমাদের সম্পর্কের যত্ন নিতে শেখায়, তেমনি নিজের ভুলগুলো শুধরে নিয়ে নতুন করে শুরু করার অনুপ্রেরণা দেয়। সমকালীন সামাজিক গল্পের ভক্তদের জন্য বইটি অবশ্যই একটি সেরা সংগ্রহ।
অনেকদিন পরে কোনো বই পড়ে এতটা ভালো লাগায় আচ্ছন্ন হয়েছি। আমাদের আশেপাশের অনেক মানুষকে আমরা উচ্ছনে যেতে দেখি। তাদের মধ্যে কেউ আল্লাহর রহমতে হেদায়েতপ্রাপ্ত হয়ে সঠিক পথে ফিরে আসে, আর কেউ কেউ সেই অন্ধকারেই আচ্ছন্ন হয়ে থাকে। কেন একটা মানুষ অন্ধকারে পড়ে, আর কিইবা তাকে সেখান থেকে আলোর পথে ফিরিয়ে আনে সেই গল্প প্রায়শই অজানা থেকে যায়। এমনই এক ফিরে আসার গল্প তামান্না আপু তার চমৎকার লেখনীতে উপস্থাপন করেছেন। সচরাচর পড়া উপন্যাসগুলোতে এমন আত্মিক সাড়া জাগানোর প্লট খুঁজে পাওয়া দুষ্কর। তাই এই ধরনের লেখা আরো আশা করছি সামনে।
ভীষণ ভালো লাগলো গল্পটা। বাস্তবতা আমাদের চোখের সামনে। অনাচার এ ভরে গেছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়। কিন্তু চোখ বন্ধ করে আছে তরুণ তরুণীরা এমন কি গার্জেনরাও। আল্লাহ্ সকলের চোখের কালো পর্দা সরিয়ে দিন ও হিদায়াত দান করুন। আমিন।
আপনার লেখার মধ্যে একটা আলাদা মুগ্ধতা আছে। শব্দের সুন্দর ব্যবহার, ভাবনার গভীরতা আর অনুভূতিগুলোকে এত সাবলীলভাবে প্রকাশ করার ক্ষমতা সত্যিই প্রশংসনীয়। আপনার লেখা পড়লে মনে হয়, আপনি শুধু লেখেন না—শব্দের মাধ্যমে অনুভূতিগুলোকে জীবন্ত করে তোলেন। একজন লেখক হিসেবে আপনার প্রতিভা সত্যিই অসাধারণ। আরও অনেক সুন্দর লেখা আপনার কাছ থেকে পড়ার অপেক্ষায় রইলাম।
অনেক অনেক ভালো লেগেছে। তোমার লেখা প্রতেকটা গল্প অসাধারণ।❤️❤️❤️
লেখিকার সব লেখা আমার পড়া হয়েছে। "তুবা" বইটার জন্য অপেক্ষায় ছিলাম। বইটা একটানে পড়ে ফেলেছি। গল্পটা অন্যরকম। শুরু করার পর শেষ না করে উঠতে পারিনি। গল্পে খুব পজেটিভ একটা মেসেজ আছে। লেখিকাকে ধন্যবাদ এত চমৎকার একটা লেখা উপহার দেয়ার জন্য।