

মতিয়া বানুর ঘুম ভাঙল দরজার কড়া নাড়ানোর শব্দে। তিনি বেশ কিছুক্ষণ কিংকর্তব্যবিমূঢ় হয়ে বসে রইলেন। জেগে ওঠার পর তিনি মোবাইলে দেখলেন, এখন রাত তিনটা বাজে। তারা স্বামী-স্ত্রী আজ বেশ রাত করে ঘুমিয়েছেন। জামাল উদ্দীন এখনো গভীর ঘুমে অচেতন। মতিয়া বানুর গাঢ় ঘুমটা হঠাৎ করে ভেঙে যাওয়ার কারণে তিনি বুঝে উঠতে পারছেন না আদতে কেউ তার ঘরের কড়া নেড়েছিল কিনা। দুই-এক মিনিট চুপচাপ বসে থেকে তিনি স্থির করলেন, ঘুম যখন ভেঙেই গেল, তখন দরজা খুলে দেখা যাক, কেউ ঘরের বাইরে রয়েছে কিনা। দরজা খুলে তিনি দেখলেন, তার ছোট জা দরজার বাইরে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে। মতিয়া বানু অবাক হয়ে বললেন, কী হয়েছে রানু? তোমার শরীর খারাপ করছে? আমাদের আরো আগে ডাকোনি কেন? রানু ওই অবস্থাতেই বলল, আপা, তিথি.... সেই সময় মতিয়া বানুর তিথিকে নিয়ে ভাবার সময় নেই। তিনি তার থেকে প্রায় দশ বছরের ছোট জায়ের দিকে তাকিয়ে অভয় দিয়ে বললেন, তিথির কথা বাদ দাও। সে হয়ত ঘুমাচ্ছে। তোমার কোথায় কষ্ট হচ্ছে, আমাকে বলো? রানু কাঁপতে কাঁপতে বলল, আপা, তিথি নেই।
"অসম্ভব ভালো লেগেছে বইটি পড়তে। বাস্তব সম্মত একটি প্লটকে তামান্না আপু তার লেখনীতে দারুণ ভাবে উপস্থাপন করেছেন। প্রথম থেকেই গল্পটা চুম্বকের মতো টেনেছে। রহস্যের জাল খুব নিখুঁতভাবে বুনেছেন আপু। শেষ পর্যন্ত কি হয়েছে তা জানার জন্য এক বসায় পড়ে ফেলার মতো একটা ইবুক। তামান্না স্মৃতি আপুর জন্য শুভ কামনা রইলো 🫶🏻"
অসম্ভব ভালো লেগেছে বইটি পড়তে। বাস্তব সম্মত একটি প্লটকে তামান্না আপু তার লেখনীতে দারুণ ভাবে উপস্থাপন করেছেন। প্রথম থেকেই গল্পটা চুম্বকের মতো টেনেছে। রহস্যের জাল খুব নিখুঁতভাবে বুনেছেন আপু। শেষ পর্যন্ত কি হয়েছে তা জানার জন্য এক বসায় পড়ে ফেলার মতো একটা ইবুক। তামান্না স্মৃতি আপুর জন্য শুভ কামনা রইলো 🫶🏻
Read all reviews on the Boitoi app
শেষ পর্বগুলো পড়ে রীতিমত চমকে গেছি। তবে এমনটা হয়। আমাদের আশেপাশে এমন বিকৃত রুচির মানুষ আছে। লেখককে ধন্যবাদ এমন একটা টপিক নিয়ে লেখার জন্য।
গল্পটা আরেকটু আবেগঘন হলে ভালো লাগতো। যদিও লেখক গল্পের পরিসমাপ্তি ভালো টেনেছেন। শফিকের মায়ের চরিত্রটা বেশ ভালো লেগেছে। ব্যক্তিত্বসম্পন্ন মহিলা । সন্তানের মমতায় হেরে যাননি।
ভালো লাগলো 💕
ভালো ছিল। তবে খুব দ্রুত সমাধান হয়ে গেল। আরো কয়েক পর্ব বাড়ানো উচিৎ ছিল। চাইলে আরেকটু রহস্য করা যেত। সুযোগ ছিল যেহেতু প্লট ভালো ছিল। নীলিমা হকের ভূমিকা আরো বেশী রাখলে ভালো হতো। এছাড়া ওকে।
onkdin por onno rokom golpo porlam onk valo laglo ❤️