

শতাব্দী আগে যে আবেগ নিয়ে কোনো মানবী প্রথম চিঠিটি লিখে উড়িয়ে দিয়েছিল পায়রার পায়ে বেঁধে, একই আবেগ নিয়ে আজকে আমরা “মিস ইউ” লিখে মেসেজ পাঠাই। প্রেম, ভালোবাসা, তীব্র বিষাদ কিংবা প্রবল আনন্দের দোলাচলে দুলতে থাকা সব অনুভূতির আখ্যান নিয়ে রচিত হয়ে গেছে অমর সব মহাকাব্য। তারপরও জন্ম নেয় নতুন গল্প, নতুন দিনের নতুন অনুষঙ্গে। হাজার বছরের পুরনো সূর্যাস্ত এখনও কন্যা সুন্দর আলোতে মুগ্ধতা জাগায় প্রেমিকের চোখে, চন্দ্রালোকিত রজনীতে প্রিয়জনের বুকে মাথা রেখে আজও মানুষ খুঁজে ফেরে পৃথিবীর প্রাচীনতম নির্ভরতা। ভালোবাসা আবাস বদলায়, খোলস বদলায়। বদলায় না হৃদয়ের স্পন্দন, তা রক্তের রঙের মতই আদি ও অকৃত্রিম। সব ভালোবাসা প্রকাশের ভাষা সবসময় খুঁজে পাওয়া যায় না, হৃদয় আবেগে টইটুম্বুর হয় কিন্তু ঠোঁট জোড়া উচ্চারণ করতে পারে না কোনো শব্দ। এই বইয়ে না বলা ভালোবাসার সেই আলোকোজ্জ্বল প্রাণচঞ্চল সুমধুর রূপটিই চিত্রায়িত হয়েছে। এই গল্পটি পাঠককে কিছুটা সময়ের জন্যে হলেও শেষ কৈশোর কিংবা প্রথম তারুণ্যের ভালোবাসার রঙিন সেই দিনগুলোতে আনন্দ ভ্রমণে নিয়ে যাবে।
"মৌলি আপু, খুব চমৎকার লিখেছেন! ভূমিকাটাই তো কবিতার মতো। স্টুডেন্ট লাইফের যে দিকটা দেখিয়েছেন, উদ্দাম, উচ্ছল আর বন্ধুত্বের শিহরণ। আমার এই দিকটার সাথে তেমন পরিচয় নেই, এজন্য এই বয়সে এসে খুব আফসোস হয়। একজীবনে সবার সব ইচ্ছে পূরণ হবার নয়। রুমানার মত ভুল না করুক কেউ। ভালোবাসা মানে প্রিয় জনের ডানা ছেঁটে দেয়া নয় বরং ডানা হয়ে যাওয়া। নীতুর চরিত্রের মাঝে যেন নিজেকে খুঁজে পাচ্ছিলাম। আর সাকিব, পাগল একটা। অকৃত্রিম বন্ধুত্ব থেকে ভালোবাসার সূচনা। মাঝখানে একটি বেগুনি ছাতার অপরিসীম ভূমিকা। ভালো থাকুক তারুণ্য ❤️❤️❤️"
মৌলি আপু, খুব চমৎকার লিখেছেন! ভূমিকাটাই তো কবিতার মতো। স্টুডেন্ট লাইফের যে দিকটা দেখিয়েছেন, উদ্দাম, উচ্ছল আর বন্ধুত্বের শিহরণ। আমার এই দিকটার সাথে তেমন পরিচয় নেই, এজন্য এই বয়সে এসে খুব আফসোস হয়। একজীবনে সবার সব ইচ্ছে পূরণ হবার নয়। রুমানার মত ভুল না করুক কেউ। ভালোবাসা মানে প্রিয় জনের ডানা ছেঁটে দেয়া নয় বরং ডানা হয়ে যাওয়া। নীতুর চরিত্রের মাঝে যেন নিজেকে খুঁজে পাচ্ছিলাম। আর সাকিব, পাগল একটা। অকৃত্রিম বন্ধুত্ব থেকে ভালোবাসার সূচনা। মাঝখানে একটি বেগুনি ছাতার অপরিসীম ভূমিকা। ভালো থাকুক তারুণ্য ❤️❤️❤️
Read all reviews on the Boitoi app
feeling nostalgic!
নীতু, সাকিব আর প্রিয়তি…❤️❤️❤️