Authors
Explore our collection of books across different authors

মৌলী আখন্দ
51
Books
851
Followers
মৌলী আখন্দ, একজন স্বাপ্নিক। পেশায় চিকিৎসক, নেশা বই পড়া। পৃথিবীতে কিছু মানুষ বুকের গহীনে বয়ে বেড়ায় এক সমুদ্র কথা, কিন্তু সামনে থাকা মানুষটিকে বলার মতো কিছু খুঁজে না পেয়ে ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দিতে পারে নির্বাক, নিশ্চুপ। মৌলী আখন্দ সেসব অসামাজিক নিভৃতচারী মানুষদের মধ্যে একজন। লেখকের এ পর্যন্ত প্রকাশিত বইগুলো হলো: “একা”, “ইট রঙের বাড়ি”, “যে জীবন দোয়েলের”, “আলোকের এই ঝরনাধারায়”, “আমাদের মেঘবাড়ি”, “এখানে রোদ নেই”, “সর্পিল”, “নির্মোক”, “স্বপ্নচূড়া”, “শঙ্কিত শর্বর”, “নাটাই ঘুড়ি”, “একটি ছাতা কিংবা একটি বর্ষণমুখর দিন”, “মেঘবতী মিথ্যে বলেনি”, “নরকযাত্রা”, “এনক্রিপ্টেড” ও “তুমি অন্য কারো সঙ্গে বেঁধো ঘর”। তাঁর সম্পাদিত গল্প সংকলন “শূন্যপুর” বোদ্ধা মহলে প্রশংসা কুড়িয়েছে। প্রথম প্রকাশিত বই “একা”র জন্য তিনি পেয়েছেন “পাললিক সৌরভ তরুণ লেখক সম্মাননা ২০২১” এবং “এখানে রোদ নেই” উপন্যাসের জন্য ভূষিত হয়েছেন “২০২১ চলন্তিকা সাহিত্য প্রতিযোগিতা”-য় সেরা উপন্যাসের পুরস্কারে। মৌলী বিশ্বাস করেন, গল্প হলো জীবনের আয়না। সেই আয়নায় জীবনের স্পষ্ট ছবি তুলে ধরতে প্রতিদিন আয়নাটা মুছে পরিষ্কার করেন তিনি; তাই লিখে যান অবিরাম।

