

❝কবে আসবি খোকা❞ একটি ইসলামিক বই। সমাজে অবহেলিত এক মায়ের করুণ দৃশ্য এই বইয়ে বর্ণনা করা হয়েছে। বেঁচে থাকা অবস্থায় অনাদর-অবহেলায় মাকে ধীরে ধীরে মৃত্যুর মুখে ঠেলে দেয় আকিব। অথচ মায়ের মৃত্যুর পর তার ভেতরের অপরাধবোধ তাকে খুঁড়ে খুঁড়ে খায়। অন্যদিকে, আকিবের একমাত্র মেয়ে যথেষ্ট দ্বীনদার। তার বিয়ের জন্য পাত্র দেখা হলে সে দ্বীনদার পাত্র চায়, যাতে আর কোনো মাকে অবহেলায় মৃত্যুবরণ করতে না হয়।