Authors
Explore our collection of books across different authors

তানভীন আরা সুইটি
5
Books
39
Followers
তানভীন আরা সুইটি ২০০৫ সালের ১ জুলাই চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পোপাদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা ইসমাইল শরীফ এবং মা রোকেয়া আক্তার। দুই ভাই এক বোনের মধ্যে তিনি বাবা–মায়ের দ্বিতীয় সন্তান; বড় ভাই তৌহিদুল হাসান নয়ন শরীফ এবং ছোট ভাই তাসনিমুল হুসাইন নিয়ায। প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন স্থানীয় পোপাদিয়া শহীদ রফিক স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এবং মাধ্যমিক সম্পন্ন করেন আকুবদন্ডী ওয়ারেছ মোহসেনা উচ্চ বিদ্যালয়ে। বর্তমানে তিনি স্যার আশুতোষ সরকারি কলেজে অধ্যয়নরত। সাহিত্য, সংসার এবং পড়াশোনা—এই তিন নিয়েই তাঁর দৈনন্দিন জীবন। আশপাশের বাস্তবতা ও কল্পনার মেলবন্ধনেই তিনি গল্প ও লেখালেখি করেন। তাঁর স্বামী মুহাম্মদ ওমর ফারুক একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা করছেন।