
ইশশ! এই মেয়েটা এত মিষ্টি কেন? নিজেকে বড্ড ভাগ্যবান ভাবে অর্ণব আজকাল। কয়জন আছে এমন আদুরে, সংসারী অথচ বাচ্চামো ভরপুর বউ পায়? হেমলতা আলতো পায়ে হেঁটে এসে চা'টা টেবিলের উপর রেখে নিমকির ডিব্বাটা অর্ণবের হাতে ধরিয়ে দিলো। এরপর মুখ ঘুরিয়ে চলে যাবে, তখনই হেমলতার নরম হাতটি ঝাপটে ধরে অর্ণব। বাইরে মৃদুমন্দ হাওয়া, বারান্দায় ফোঁটা বেলী ফুলের সুবাস—সব মিলিয়ে পরিবেশ অন্যরকম এক মায়া ছড়াচ্ছিল। পরিবেশের মায়ায় হেমলতাকে আরও মায়াবী মনে হচ্ছে। ঠিক যেন আকাশ থেকে নেমে আসা এক পরী। হেমলতা নরম কণ্ঠে বলল, – “কি করছ, অর্ণব?” কোন তৃতীয় ব্যক্তির আগমন এই সুখের মহলে দুঃখ বয়ে আনবে না তো?