

টুকটুকি অনেক টায়ার্ড। ফুডকোর্ট উপরে আর কেকের শপটা একদম নিচে। নীলার কী যে হলো, সে মেয়েকে বলল, “তুমি এই বসার জায়গাটাতে বসো। আমি এক দৌঁড়ে পানি নিয়ে আসি।” টুকটুকি ঘাড় নাড়তেই নীলা লিফটে উঠে গেল। ফুডকোর্টে গিয়ে পানি কিনলো। দোকান ফাঁকা-ই ছিল। সব মিলিয়ে সময় লাগলো মাত্র সাত মিনিট। নীলা বার বার ঘড়ি দেখছিল। পানি নিয়ে সে নামল ঠিকই। কিন্তু কোথাও সে মেয়েকে দেখতে পেল না। অথচ মেয়ের জন্য নতুন কেনা জামাটা মেয়েকে যেখানে রেখে গিয়েছিল, সেখানেই পড়ে আছে। নতুন কেনা বারবি পুতুলটা সহ তার মেয়ে কোথাও নেই। তন্নতন্ন করে সব জায়গা খোঁজা হলো। কেউ টুকটুকির খোঁজ দিতে পারল না। নীলা একসময় মার্কেটের ভেতরেই মাথা ঘুরে পড়ে গেল। নীলা কি শেষ পর্যন্ত খুঁজে পাবে টুকটুকিকে? জানতে হলে পড়ুন ই-বুক "অপেক্ষা"।
""অপেক্ষা" হৃদয়ছোঁয়া এক উপন্যাস। লেখক তামান্না স্মৃতি তার সহজ, সাবলীল ভাষায় ফুটিয়ে তুলেছেন এক মায়ের বেদনাদায়ক যাত্রা, এক শিশুর ভয়ংকর শৈশব, আর এক প্রেমিকের ধৈর্য আর মমতার গল্প। পাঠকের মনে বারবার প্রশ্ন জাগে, নীলা কি টুকটুকিকে ফিরে পাবে? এই উত্তরের খোঁজে বইটি শেষ না করে রাখা কঠিন। গল্পের ১১ নাম্বার পর্বের শেষে ১/২ লাইন কেটে গেছে, এই সমস্যার কারণে একটা গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট পড়া হয়ত মিস হয়ে গেছে। আরেক জায়গায় কাহিনিতে ছোট্ট একটা গড়মিল লক্ষ্য করেছি। এই ভুলগুলো সম্ভব হলে ঠিক করে নিলে ভালো হবে। গল্পটি শুধুই বেদনার নয়, বরং এক আশাবাদের, এক মানবিক বন্ধনের। যারা আবেগঘন পারিবারিক গল্প ভালোবাসেন, তাদের জন্য এটি একটি অবশ্যপাঠ্য ইবুক।"
দারুন। দারুন। দারুন। যার সন্তান আছে সে এই গল্পের প্রতিটি লাইনের সাথে নিজেকে সম্পৃক্ত করতে পারবে। আল্লাহ্ আমাদের সন্তানদের হেফাজত করুন।
Read all reviews on the Boitoi app
প্রিয় লেখক তামান্না স্মৃতির আরও একটি চমৎকার ই-বুক প্রচন্ড ভালো লাগা নিয়ে পড়লাম। পড়ার পর মানতেই হবে অপেক্ষা -- নামটি কতটা সার্থক। গল্পটায় হাসি কান্না, ভালবাসার প্রকাশ যেমন উঠে এসেছে, তেমনি অপরিসীম ধৈর্য ধরে কাংখিত আপনজনদের কাছে পাওয়া ফিরে পাওয়ার স্বর্গীয় আনন্দও দারুন ভাবে এসেছে। তাই পাঠক হিসেবে বেশ তৃপ্তি নিয়েই শেষ করেছি "অপেক্ষা "। ধন্যবাদ লেখক কে এতো সুন্দর আশাবাদী গল্পটি উপহার দেয়ার জন্য। অনেক অনেক শুভ কামনা আর ভালবাসা রইলো। ❤️❤️❤️
অসম্ভব সুন্দর এই গল্প——টুকটুকি, মনিরা, অনিক আর নীলার জীবনের গল্প।
আবেগ, ভালোবাসা আর অনুভূতির চমৎকার মিশেল। মা, মেয়ের বিচ্ছেদের কষ্ট যেমন সুনিপুণ করে তুলে ধরেছেন, তেমনি তাদের এক হওয়ার গল্পটাও ছিল আবেগে মাখামাখি। সবমিলিয়ে সুন্দর একটা গল্প
"অপেক্ষা" হৃদয়ছোঁয়া এক উপন্যাস। লেখক তামান্না স্মৃতি তার সহজ, সাবলীল ভাষায় ফুটিয়ে তুলেছেন এক মায়ের বেদনাদায়ক যাত্রা, এক শিশুর ভয়ংকর শৈশব, আর এক প্রেমিকের ধৈর্য আর মমতার গল্প। পাঠকের মনে বারবার প্রশ্ন জাগে, নীলা কি টুকটুকিকে ফিরে পাবে? এই উত্তরের খোঁজে বইটি শেষ না করে রাখা কঠিন। গল্পের ১১ নাম্বার পর্বের শেষে ১/২ লাইন কেটে গেছে, এই সমস্যার কারণে একটা গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট পড়া হয়ত মিস হয়ে গেছে। আরেক জায়গায় কাহিনিতে ছোট্ট একটা গড়মিল লক্ষ্য করেছি। এই ভুলগুলো সম্ভব হলে ঠিক করে নিলে ভালো হবে। গল্পটি শুধুই বেদনার নয়, বরং এক আশাবাদের, এক মানবিক বন্ধনের। যারা আবেগঘন পারিবারিক গল্প ভালোবাসেন, তাদের জন্য এটি একটি অবশ্যপাঠ্য ইবুক।
খুব ভাল লেগেছে
এক বসায় পড়ে শেষ করেছি। গল্পের প্রথম অংশ আগেই পড়েছি। পাঁচ বছর অপেক্ষা করেছি মেয়ে যেন মায়ের কোলে ফিরতে পারে। লেখক শেষ পর্যন্ত মা-মেয়েকে মিলিয়ে দিলেন। খুব ভালো লাগলো। এত নেতিবাচক গল্পের মাঝে এত পজেটিভ একটা গল্পের কথা আজীবন মনে থাকবে।