

সব মেয়েরই একটা স্বপ্ন থাকে— সাজঘরের আয়নায় একটুখানি হাসি, লাজুক চোখে দেখা কিছু স্বপ্ন, আর একজোড়া নিরাপদ হাতের আশ্বাস। আরিশাও স্বপ্ন দেখেছিল। হুট করে হয়ে যাওয়া বিয়েটাকেই সে ভেবেছিল এক নতুন রূপকথার সূচনা। কিন্তু বিয়ের পরপরই ভেঙে পড়ে সেই স্বপ্নের কাচঘর। এই গল্পে রাজপুত্র ছিল না—ছিল এক সাইকোপ্যাথ স্বামী, যার ভালোবাসার মুখোশের নিচে লুকানো ছিল ভয়ানক নির্যাতনের ছায়া। একাকীত্ব, অবজ্ঞা, আর মানসিক অত্যাচারে ক্লান্ত হয়ে আরিশার চারপাশের আপনজনেরা একসময় হয়ে যায় অনাত্মীয়। সে যেন হয়ে ওঠে এক দেয়ালের ফাঁকে আটকে থাকা ক্যানভাস, যার রঙ কেউ আর ছোঁয় না। কিন্তু জীবন কি থেমে থাকে? একদিন ঘটে এক আত্মহত্যা… তারপর একটি খুন। আরিশা ধীরে ধীরে জড়িয়ে পড়ে এক অন্ধকার রহস্যে— যেখানে ভালোবাসা, প্রতারণা, ভয় আর প্রতিশোধ একে অপরের গায়ে আঘাত করে। শেষে কী হয়? আরিশা কি নিজের অস্তিত্ব খুঁজে পায়? নাকি সে-ও নিখোঁজ হয়ে যায় একটা গল্পের অন্তিম পাতায়? “আরিশা” শুধু একজন মেয়ের নাম নয়। এটা হাজারো সেই নারীর গল্প, যারা ভালোবাসার আশায় পুড়ে যায়, তবুও চুপচাপ সহ্য করে। শেষ লাইন পড়ার পর হয়তো আপনি ভাববেন— এই গল্পটা কি শুধুই আরিশার ছিল? নাকি তারও…?
অন্যরকম তবে সুন্দর একটা গল্প পড়ে শেষ করলাম। আরিশার জন্য বুকটা বিষাদে ভরে উঠছে বারবার।
Read all reviews on the Boitoi app
মন হয়তো বা ভারাক্রান্ত হয়ে থাকবে গল্পের কাহিনী পড়ে, কিন্তু আবার সান্ত্বনা খুঁজে পাবো পাপের জন্য উপযুক্ত শাস্তি যদি পেয়ে যায় পাপীরা। কিন্তু বাস্তবতা কি আমাদের মনের মতো করে সামনে আসে? অসংখ্য ধন্যবাদ লেখককে এমন সুন্দর একটি গল্প উপহার দেবার জন্যে।