

শুভ্রা, অতি সাধারণ এক মেয়ে। আশফাক আহমেদ খান-এর পিএ। যার সাথে আশফাকের আহামরি কোনো সখ্যতা নেই। কাজের বাইরে কথাও হয় না তাদের। অথচ একদিন আচমকাই আশফাক শুভ্রাকে বিয়ের প্রস্তাব দেয়। তবে সেটা স্বাভাবিক বিয়ের জন্য নয়। ভালোবাসা বা ভালো লাগার বিয়ে নয়। বরং কন্ট্রাক্ট ম্যারেজ। ১ বছরের জন্য বিয়ে করবে তারা, যার বিনিময়ে শুভ্রা পাবে ১ কোটি টাকা। কিন্তু ১ বছর পর আলাদা হয়ে যাবে দু'জনে। ১ কোটি টাকা! এত বড় একটা এমাউন্ট অফার পেয়ে শুভ্রা কি করবে? রাজি হয়ে যাবে বিয়েটা করতে? প্রথমে না করলেও পরবর্তীতে আশফাককে চমকে দিয়ে শুভ্রা সত্যি সত্যি রাজি হয়ে যায় টাকার বিনিময়ে বিয়েটা করতে। হঠাৎ শুভ্রার কোনো এত টাকার প্রয়োজন হলো? তবে শর্তের বিয়ের কোথাও লেখা নেই, এই ১ বছরে যদি তারা একে-অপরকে ভালোবেসে ফেলে, তখন কি হবে? কারণ শর্ত মোতাবেক ১ বছর পর শুভ্রাকে চলে যেতে হবে আশফাককে ছেড়ে। এই শর্তেই বিয়ে করে তারা।
"আপুর অন্য সব রোমান্টিক গল্পের মত এটা দারুন ছিলো। এম্নিতেও রোমান্টিক জনরা আমার বেশি পছন্দের। তাই শুভ্রা আর আশফাকের সাথে জার্নিটা দারুন ছিলো 😘😘 যারা আমার মত রোমান্টিক গল্প পড়তে পছন্দ করেন, তারা নিসন্দেহে পড়তে পারেন। আশা করি ভালো লাগবে ।ইতিপুর জন্য অনেক শুভকামনা আর ভালোবাসা। এমন আরো অনেক অনেক গল্প লিখো আমাদের জন্য।"
খুব চেনা জানা গল্প। নতুন কিছুই নাই।কিন্তু সুন্দর লেখনির জন্য পুরো টা পড়ার আগ্রহ একটুও কমে নাই।
Read all reviews on the Boitoi app
সুন্দর হয়েছে।
উপস্থাপনা খুবই সুন্দর, ইতি আপুর লেখা বলে কথা। কিন্তু খুবই কমন একটা প্লট, ঘটনাবিন্যাসও মোটামুটি একই অন্য গল্পের মতো। ইতি আপুর লেখা বলে হয়ত এক্সপেকটেশন ছিল আনকমন কিছু থাকবে সাধারণ এই গল্পটাতে। যাই হোক, শুভকামনা আপুর জন্য।
আপুর অন্য সব রোমান্টিক গল্পের মত এটা দারুন ছিলো। এম্নিতেও রোমান্টিক জনরা আমার বেশি পছন্দের। তাই শুভ্রা আর আশফাকের সাথে জার্নিটা দারুন ছিলো 😘😘 যারা আমার মত রোমান্টিক গল্প পড়তে পছন্দ করেন, তারা নিসন্দেহে পড়তে পারেন। আশা করি ভালো লাগবে ।ইতিপুর জন্য অনেক শুভকামনা আর ভালোবাসা। এমন আরো অনেক অনেক গল্প লিখো আমাদের জন্য।
শুভ্রা মধ্যবিত্ত ঘরের মেয়ে। বাবার অসুস্থতায় নিজের কাঁধে নিয়েছে সংসারের দায়িত্ব, ভাই-বোনের পড়ার খরচ। অন্যদিকে আশফাক বড়লোক বাবার সন্তান। নিজেও ভালো ইনকাম করে। ভালোবাসে জেসিকা নামের এক মেয়েকে। কিন্তু কিছু কারণ বশত একদিন আশফাক বিয়ের প্রস্তাব দেয় শুভ্রাকে। শুভ্রাও বাধ্য হয়ে বিয়ে করে নেয়। এরপর? শুভ্রা কি পারবে আশফাককে ভালোবাসতে? নাকি আশরাফ পারবে? রোমান্টিক ধাঁচের গল্পটা এভাবেই এগিয়েছে। সহজ সাবলীল ভাষায় লেখিকা গল্পটি সুন্দর করে ফুটিয়ে তুলেছেন।
Khub khub shundor
সাধারণ একটা প্লট কে কিভাবে যেন সুন্দর করে লিখেছেন, শেষ হবার পর ও মনে হয় আরও যদি ব র হত।
ভালো লাগলো রোমান্টিক জনরার হালকা সিনেম্যাটিক ওয়েতে লেখা শুভ্রা গল্পটি। শুভ্রা চরিত্রটি স্বাভাবিক মধ্যবিত্ত পরিবারের মেয়েদের মতোই ছিলো, আশফাকও তাই তবে নাদিম আর নিলয় চরিত্রগুলো বেশি ভালো লেগেছে। শেষটা ভালো ছিলো তবে আরও ডিটেইলসে লেখা যেত। যেহেতু বইটা মোটামুটি বড় করার সুযোগ ছিলো। টাইপিং মিস্টেক প্রচুর ছিলো, দু তিন জায়গায় নামও ভুল আসছে। এটা বইটই এ্যাপের কারণেও হয় শুনছি। লেখকের জন্য শুভকামনা রইল।
অনেক সুন্দর হয়েছে 😍
খুব সুন্দর হয়েছে। 💖💖