Authors
Explore our collection of books across different authors

ইতি চৌধুরী
23
Books
2312
Followers
আমি ইতি চৌধুরী। সাধারণ ইতি থেকে লেখক ইতি চৌধুরী হওয়ার পথটা খুব সহজ ছিল না আবার অনেক বেশি কঠিন ছিল তাও বলবো না। এই এত দূর আসা তাদের জন্যই যারা দিন-রাত আমাকে অনুপ্রেরণা জুগিয়ে গিয়েছে, সবরকম সহজ, কঠিন পরিস্থিতিতে পাশে থেকেছে। ছোট বেলা থেকেই ভীষণ রকম কল্পনা প্রেমি আমি সবসময় মস্তিষ্কের ভেতর রূপকথার রাজ্য সাজিয়ে বেড়াতাম। তারপর একদিন আচমকাই মনে হলো আমার সাজানো কাল্পনিক রূপকথাগুলোকে কোথাও লিপিবদ্ধ করে রাখি নইলে একটা সময় নতুন স্মৃতির ভাঁজে পুরোনো স্মৃতি হারিয়ে যাওয়ার মতো সেইসব কল্পকাহিনীও হারিয়ে যাবে। সেখান থেকেই শুর এই লেখালেখির। এই পথ ধরে হাটতে হাটতে আজ আমি এখানে। এটা আমার প্রথম ই-বুক, এছাড়াও (নিশীকথা, এবং তুমি, আটপৌরে, পিছুটান, নিভৃতে, উর্বশী, বিবর্ণ শহরের রূপকথা) আমার লেখা (হার্ডকভার) বইসমূহ সমগ্র বাংলাদেশে পাওয়া যাচ্ছে। জানি না কতদিন বাঁচবো, তবে যতদিনই বাঁচি না কেনো চিরকাল এভাবেই লিখে যেতে চাই। যারা আমাকে, আমার লেখাকে ভালোবাসে তাদের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ আরও হাজার হাজার লেখা উপহার দিয়ে যেতে চাই। সকলের ভালোবাসা ও দোয়ায় থাকতে চাই জীবনের শেষ পর্যন্ত।