

সব ভালোবাসার গল্প চিরকাল একসাথে পথ চলার হয় না। কখনও কখনও সম্পর্কটা শেষ হয়, কিন্তু অনুভূতিটা থেকে যায়। পরিস্থিতি অনেক সময় এমন হয়ে দাঁড়ায় যে, ভালোবাসার মানুষটাকেই ছেড়ে দিতে হয়। অনেকে তখন একে অপরকে দোষারোপ করে, প্রতারক কিংবা বেঈমান বলেও চিহ্নিত করে। কিন্তু সম্পর্ক শেষ মানেই কি শ্রদ্ধা আর শুভকামনারও মৃত্যু? ভালোবাসা যদি সত্যি হয়, তবে সেটা সম্পর্ক ভেঙে গেলেও এক ধরনের নীরব বন্ধন হয়ে থাকে। কেউ কারো না হলেও, একে অপরের মঙ্গল কামনায় মনটা নরম হয়ে থাকে। দূরত্ব থাকে, কিন্তু বিদ্বেষ নয়। মাঝে মাঝে রাতে চুপিচুপি সেই মানুষটার কথা মনে পড়ে—না অভিশাপে, না অভিযোগে—শুধু নিঃশব্দ ভালোবাসায়।