

বাবা-মায়ের ভালোবাসার কথা ভাবতে ভাবতেই দুম করে উর্বশীর চোখের পাতায় তাকে দেখতে আসা উৎসব নামক ঘেমে নেয়ে লাল হয়ে যাওয়া ছেলেটার মুখ ভেসে ওঠে। সেই সঙ্গে মস্তিষ্কে আলোড়িত হয় কতশত ভাবনা। সত্যি যদি এই ছেলেটার সাথে তার বিয়ে হয়, তাহলে কি একটা সময় সে নিজেও মায়ের মতো করে ভালোবাসবে! তার অসুখে কষ্ট পাবে? দুঃখে দুঃখ পাবে? আনন্দে আনন্দিত হবে? সুখে সুখ পাবে? সুখ! সত্যি কি সুখ নামক পাখিটা তার জীবন আকাশে ডানা ঝাপটে উড়ে বেড়াবে? আহা রে, সুখ রে! এই সুখের জন্য মানুষ কত মরিয়া হয়ে থাকে! যেকোনো কিছুর বিনিময়ে মানুষ কেবল সুখ চায়। সুখী হতে চায়। যে দুঃখী, সে সুখী হতে চায়। যে সুখী, সে আরও সুখী হতে চায়। সবার কেবল সুখ চাই, সুখ। সুখ যদি লেইস ফিতার মত দশ টাকা পিস হিসেবে কিনতে পাওয়া যেত, তাহলে মানুষ সুখ কিনে নিজের ঘর বোঝাই করে রাখত। লেইস ফিতাওয়ালা গলা ছেড়ে হাঁকত, "এই সুখ কিনবেন, সুখ..."

"উর্বশী উপন্যাসটা আমার কাছে খুব অসাধারণ লেগেছে । উর্বশী খুব সাধারণ একটি মেয়ে, যার জীবনটা সব দিক থেকেই কেবল দুঃখ কষ্টে ঘেরা। সেই দুঃখে কষ্টে ভরা জীবনে আগমন ঘটে উৎসব নামের এক পাগল প্রেমিক । সেই পাগল প্রেমিক উৎসব উর্বশীর জীবনে আগমনের ফলে ঠিক কি কি পরিবর্তন আনে উর্বশীর জীবনে সেটা বলে শেষ করা যাবে না। উৎসব চরিত্রটা আমার কাছে একটু অন্য রকম ভালো লেগেছে। এই অন্য রকম মানুষ সব মেয়েরা পায়না আর যারা পায় তারা খুব ভাগ্য গুনে পায় । আমি উৎসব উর্বশীকে যখন পড়তে শুরু করেছি তখন এতোটাই উপ্যাসের মধ্যে মগ্ন হয়ে ছিলাম যে শেষ না করে উঠতে পারিনি । আর ভালো লেগেছে যে উর্বশীর দ্বিতীয় খন্ড উৎসবের উর্বশী এইটাও শেষ করে আরো অন্য লেবেলের মূগ্ধতা ছরিয়ে গিয়েছে আমার মধ্যে। খুব সাধারণের মধ্য অসাধারণ দুইটি উপন্যাস। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে 💕💕"
উর্বশী উপন্যাসটা আমার কাছে খুব অসাধারণ লেগেছে । উর্বশী খুব সাধারণ একটি মেয়ে, যার জীবনটা সব দিক থেকেই কেবল দুঃখ কষ্টে ঘেরা। সেই দুঃখে কষ্টে ভরা জীবনে আগমন ঘটে উৎসব নামের এক পাগল প্রেমিক । সেই পাগল প্রেমিক উৎসব উর্বশীর জীবনে আগমনের ফলে ঠিক কি কি পরিবর্তন আনে উর্বশীর জীবনে সেটা বলে শেষ করা যাবে না। উৎসব চরিত্রটা আমার কাছে একটু অন্য রকম ভালো লেগেছে। এই অন্য রকম মানুষ সব মেয়েরা পায়না আর যারা পায় তারা খুব ভাগ্য গুনে পায় । আমি উৎসব উর্বশীকে যখন পড়তে শুরু করেছি তখন এতোটাই উপ্যাসের মধ্যে মগ্ন হয়ে ছিলাম যে শেষ না করে উঠতে পারিনি । আর ভালো লেগেছে যে উর্বশীর দ্বিতীয় খন্ড উৎসবের উর্বশী এইটাও শেষ করে আরো অন্য লেবেলের মূগ্ধতা ছরিয়ে গিয়েছে আমার মধ্যে। খুব সাধারণের মধ্য অসাধারণ দুইটি উপন্যাস। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে 💕💕
Read all reviews on the Boitoi app