

আমাদের মানব জীবন বড়ই অদ্ভুত! বলা নেই, কয়া নেই, আমাদের গোছানো জীবনগুলো চোখের নিমিষে এলোমেলো হয়ে যায়! যে মানুষগুলোকে বাইরে থেকে দেখতে যত বেশি চকচকে মনে হয়, তাদের খুব কাছে এলে দেখা যায় চকচকে জীবনগুলোর ফাঁকে মরিচা জমে আছে। "আমাদের গল্পগুলো" এমন তিনজন নারীর গল্প, যারা নিজ নিজ শিক্ষা ক্ষেত্রে, নিজ নিজ কর্ম ক্ষেত্রে নিজেদের গুণ আর মেধা দিয়ে চারপাশটা আলোকিত করে রেখেছে। কিন্তু আদতে কি তাই? এই আলোর মাঝে কোনো অন্ধকার লুকিয়ে নেইতো? "আমাদের গল্পগুলো" এই তিনজন নারীর অন্ধকার জয় করে আলোয় ফেরার গল্প, জীবনের সকল প্রতিকূলতাকে ডিঙিয়ে নিজেকে ভালোবেসে বাঁচার গল্প! নতুন করে জীবন গড়ার গল্প!
অসাধারণ লেগেছে
Read all reviews on the Boitoi app
খুব খুব সুন্দর একটা গল্প! এবারের মেলার অন্যতম সেরা গল্প! অনেক শুভকামনা লেখিকার জন্য।
তিনটি নারী জীবনের গল্প,তিনটি নারীর গল্প যেন এক সুঁতোয় গাঁথা,তিন রাস্তার তিনটি মানুষ জীবনের এক মোড়ে এসে মিলিত হয়েছে।দারুণ এক অভিজ্ঞতা, আর সাথে আছে জীবনের তীক্ত অভিজ্ঞতায় আন্দোলিত তিনটি মানুষের বোধ।প্রথম গল্প শায়লার,যে স্বামীর সাথে নিজের কষ্টের কিছু শেয়ার করলে সে বিরক্ত হয়,রাগ হয়,অভিমানে জর্জরিত হয়ে দুজনে একে অপরের থেকে দূরে হারিয়ে যেতে থাকে।কিন্তু সমস্যাক্রান্ত কাপলদের কাউন্সিলর বন্ধু নীলিমা তাকে কাউন্সিলিং করে,ফিরে আসে প্রেম দুজনের মাঝে।কিন্তু ডাক্তার যদি নিজেই সমস্যার দ্বারা আক্রান্ত হয়ে সুইসাইড করে তাহলে!এবার দেখা যায় নীলিমার দারুণ সংসারে ঘুণপোকা ঢুকেছে,একটি বাচ্চার চাহিদায় স্বামী পরোকিয়ায় লিপ্ত।কিন্তু সেই পরোকিয়ার মেয়েটি আর কেউ নয় শায়লার কলিগ এষা।স্ত্রীর নামে একরাশ মিথ্যে বলে সম্পর্কে জড়িয়েছে কিন্তু আসলেই কি তা সত্য? এষা,নীলিমা এরা যেন সমাজের এক একটি দর্পণ।সমাজের ভাঙণে হারিয়ে যায় কত মেধাবি এই মেয়েগুলো।আশাপূর্ণা দেবীর বিখ্যাত বকুলকথার মতো তিন নারী জীবনের এক সুঁতোয় গাঁথা জীবন যেন নষ্টালজিক করে দিল।
কি আশ্চর্য এতো যুক্তিহীন একটা গল্প! নিলিমা একজন শিক্ষিত মানুষ হয়ে এষাকে দোষ দেয় কিভাবে!! ৯৯ভাগ দোষ আবিরের ছিল বাকি একভাগ হয়তো এষার। পরিশিষ্টটা পড়ে ভীষণ অবাক হলাম। নিলিমার আচরণটা খুবই ইমম্যাচিউর লেগেছে। এষা আর তন্ময় ডিভোর্সের পর আবার বিয়ে করে কিভাবে! বরাবরই অবাস্তব গল্প আমার খুবই অপছন্দ। (দুই রেটিং দিয়েছি লেখনশৈলির জন্য)
তিনজন ভিন্ন চরিত্রের নারীকে এক সূতোয় বাঁধা এত সহজ নয়। কাজটি লেখিকা বেশ দক্ষ হাতে করেছেন। লেখিকার জন্য শুভকামনা রইল
Golpo ta bhalo legechhe...❤❤❤
তিন নারীর ভিন্ন ভিন্ন জীবনের পথচলা এক অদৃশ্য সুতোয় বাঁধা— যেখানে নেই রক্তের সম্পর্ক, তবু আছে গভীর আত্মিক টান। শায়লা, নীলিমা আর এষা। প্রত্যেকেই নিজের মতো করে ভালোবাসা, বেদনা, এবং জীবনের লড়াইকে বহন করছে। তাদের গল্পে আছে সাংসারিক জটিলতা, সম্পর্কের উত্থান-পতন আর অনিবার্য বিচ্ছেদের কষ্ট। লেখক সুন্দরভাবে দেখিয়েছেন কীভাবে ভিন্ন মানুষদের জীবন একে অপরের সঙ্গে মিশে যায়, কখনও সুখের রঙে, কখনও দুঃখের ছায়ায়। ভাষা সাবলীল, কাহিনি টানটান। পাঠককে প্রথম পাতা থেকে শেষ পাতা পর্যন্ত বেঁধে রাখার মতো। ভালোবাসা ও সম্পর্কের সূক্ষ্ম অনুভূতিগুলো এত বাস্তবভাবে ফুটে উঠেছে যে পাঠ শেষে চরিত্রগুলো মনে গেঁথে থাকে অনেকক্ষণ।
ভীষণ সুন্দর, পরিচ্ছন্ন একটা গল্প। এমন নির্মল সামাজিক গল্পগুলো মনো আঁচড় কাটে
এবারের ইবুক মেলায় পড়া গল্পগুলোর মধ্যে অন্যতম সুন্দর একটা গল্প 'আমাদের গল্পগুলো'। লেখাটা খুব ভালো লেগেছে। তামান্না আপু যেন নিজের লেখা অতিক্রম করার চ্যালেঞ্জে মেতেছেন!
আপু... তোমার গল্প বরাবরই কিছুটা ব্যাতিক্রম আমার কাছে... পড়ার শুরুতে কিন্তু বুঝতেই পারিনি একই গল্পের এমনভাবে ৩টি ভিন্নধর্মী মোড় পাবো। কি অদ্ভূত না!!! যেন আমাদের আশেপাশে ঘটে যাওয়া নিত্য দিনের গল্প... অথচ কত গভীর, কতো ব্যাথাতুর, ভীষণভাবে আবেগহীন; এরই মাঝে আবার অনেক রোমান্টিক। এতোকিছুর মাঝে নিজের অবস্থান চিন্তা করে মনে হলো আলহামদুলিল্লাহ্... আল্লাহ্ ভীষণ ভালো রেখেছেন। ভালবাসা নিও আপু ❤️