

পোড় খাওয়া জীবনের বাঁকে বাঁকে পিষ্ঠ হয় এক অষ্টাদশীর জীবন। বন্দীশালা থেকে মুক্ত হয়ে যার ঠাঁই মেলে উজানপুর গ্রামের তালুকদার বাড়িতে। আশ্রয়দাতার নাম রাজ। রাজের অনুরোধেই সেই মেয়ের সঙ্গে প্রেমের ছল করে তার বন্ধু জুবায়ের। তারপর সেই বাড়ির বিশ্বস্ত কর্মচারী বাদশা নিখোঁজ হয়ে যায়। সত্য উন্মোচিত হয় কয়েক দিন পরেই। তারপরেই ঘটে চাঞ্চল্যকর ইতিহাস! পড়ুন, পাঠক প্রিয় সামাজিক রহস্যোপন্যাস 'রাজবধূ'র কেন্দ্রীয় নারী চরিত্র শিখা ও তিন পুরুষ চরিত্র রাজ, জুবায়ের, বাদশাকে নিয়ে ত্রয়ী সংঘর্ষের নতুন রোমাঞ্চকর উপাখ্যান। সম্পূর্ণ ভিন্ন স্বাদের। ভিন্ন অনুভূতির।
"বইটি পড়তে বেশ ভালো লেগেছে। লেখকের ভাষা সহজ, সাবলীল এবং পড়তে গিয়ে কোনো জায়গায় বিরক্তি আসে না। শুরু থেকেই আগ্রহ ধরে রাখতে পেরেছে, যা একটি ভালো বইয়ের গুরুত্বপূর্ণ দিক। যারা বাংলা সাহিত্য উপভোগ করেন, তাদের জন্য এটি একবার পড়ার মতো একটি বই।"
এক কথায় অসাধারণ থ্রিলার। তবে ফেসবুকের থ্রিলারটা অস্থির! সেটা কেনার অপেক্ষায় আছি বই মেলা থেকে। শুভকামনা লেখিকার জন্য।
Read all reviews on the Boitoi app
বইটি পড়তে বেশ ভালো লেগেছে। লেখকের ভাষা সহজ, সাবলীল এবং পড়তে গিয়ে কোনো জায়গায় বিরক্তি আসে না। শুরু থেকেই আগ্রহ ধরে রাখতে পেরেছে, যা একটি ভালো বইয়ের গুরুত্বপূর্ণ দিক। যারা বাংলা সাহিত্য উপভোগ করেন, তাদের জন্য এটি একবার পড়ার মতো একটি বই।
গল্পটা সুন্দর হয়েছে। তবে রাজ শিখা সহ অন্যান্য চরিত্রের এমন রুপ মেনে নেয়া যাচ্ছে না, চরিত্রের নামগুলো বদলে দিলে ভালো হতো।
চমৎকার লেখনি
অসাধারণ। ভয়ানক ভয়ংকর। তবে রাজের এই রূপ মেনে নিতে আমার খুব খারাপ লাগছে😭। শিখা বা বিজলী যাই হোক সে সবসমই অগ্নী। দারুণ লিখেছেন। এক বসায় শেষ করলাম।
বইটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। এই ধরনের গল্প নিয়ে আমাদের লেখিকা আমাদের মাঝে আরও সুন্দর বই উপহার দিবেন আশা করি।
বইটি অসাধারণ। আমি পড়েছি, সবাইকে পড়ার আহ্বান জানাই। ধন্যবাদ... ❤️❤️