Authors
Explore our collection of books across different authors

রেহানা পুতুল
6
Books
290
Followers
জন্ম: নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার মিরওয়ারিশপুর গ্রামে। বাবা প্রয়াত মনিরুল ইসলাম এবং মা নুরজাহান বেগম নূরী। সাহিত্যের প্রতি অনুরাগ ছোটবেলা থেকেই। প্রথম লেখা প্রকাশ হয় ২০০৮ সালে ‘আমার দেশ’ পত্রিকায়। এরপর ‘কালের কণ্ঠ’ ‘সমকাল’ ‘অন্যদিগন্ত’ ও অন্যান্য জাতীয় দৈনিকে লেখা প্রকাশ হতে থাকে। ২০১৪ সালে তার প্রথম উপন্যাস প্রকাশিত হয় ‘অঙ্কুর প্রকাশনী’ থেকে। প্রকাশিত প্রন্থ সংখ্যা নয়টি। প্রথম শিশুতোষ প্রন্থ ‘পরীদের নীলদিঘী’ (২০১৫) ২য় মুদ্রণে যায় ২০১৭ সালে। সাহিত্যের সকল শাখায় নিবেদিত প্রাণ হয়ে রাখতে চান সোনালী স্বাক্ষর। বিশ্বাস করেন মানবধর্মে, অসহায় মানুষের পাশে থাকেন করুণার নয় ভালোবাসায়। জ্ঞানের সমুদ্রে অবগাহন করতে চান ক্লান্তিহীনভাবে।