

ফুলের নামে নাম মেয়েটির। টগর। বয়সে ষোড়শী বালিকা। দৃষ্টিজুড়ে যা দেখে সবই ভালোলাগে তার। একটু একটু করে সেই ভালোলাগায় ঠাইঁ হলো এক অতিচেনা মানব। যে তাকে কারণে অকারণে বেলায় অবেলায় শাসায়। যত্ন করে। তার যখন তখন বকুনি দেয়া,ফুল বলে ভরাট কন্ঠে আদুরে ভঙ্গিতে ডাকা,তার ব্যক্তিত্ব,শ্যামবর্ণ গায়ের রঙ টগরকে গায়েল করেছে সেই উচ্ছ্বলতার বয়সেই। লাগামহীন অনিয়ন্ত্রিত আবেগের বলি হয়ে গেল নিজের অজান্তেই। কচুপাতার জমা জলের মতো তার অভিমানগুলো। কারো হাতের মৃদু ছোঁয়া পেলেই টপটপ করে ঝরে পড়ে। টগরের বুকে এক সমুদ্র ভালোবাসা তার জন্য। সময় গড়ায়। কিশোরী টগর তারুণ্য পার করে পা রাখল টগবগে যৌবনে।একসময় জানতে পারে তার ভালোবাসা ছিল একান্তই তার। সেই মানুষটার অনূভুতিতে রঙ ছড়াতে ব্যর্থ টগর। কিন্তু যখন সেই ভাবতে শুরু করলো টগরকে নিয়ে। ততক্ষনে বেলা বেশ ফুরিয়ে গেল সন্ধ্যাকাশের অস্তমিত সূর্যের মতই। টগর বধু হয়ে যায় সেলিম নামের অচেনা এক পুরুষের। কিন্তু এরপর...?
( লোভনীয়! সুখপাঠ্য। আরামদায়ক গল্প)
Read all reviews on the Boitoi app
অসাধারণ বই! চমৎকার লিখনি।
এক কথায় দারুন
কাজিন রিলেটেড গল্প। কৈশোরে হারিয়ে গেলা। সুখপাঠ্য
প্রথম কয়েক পৃষ্ঠার লেখনি পড়েই বুঝতে পেরেছি লেখিকা তার মায়াবী হাতে মুগ্ধতা ছড়িয়েছেন সমগ্র বইয়ের পাতায় পাতায়। তাই অপেক্ষা না করে সাথে সাথে পার্চেজ করে নিলাম।
অসাধারণ লেগেছে বইটি। লেখিকার সব গুলো লেখা ই খুব বেশি ভালো লাগে।নতুন বই এর অপেক্ষায় রইলাম ❤️❤️
রেহানা পুতুল নামটি একদিন সাহিত্যের আসরে নক্ষত্র হয়ে জ্বলবে। উনার সব গল্পেই কিছু না কিছু বার্তা থাকে। উনার ভাষা যেমন পরিপাটি, পরিপক্ক,তেমনি মাধূর্যময়। অতল ভালোবাসা প্রিয় লেখিকার জন্য। তবে এটার চেয়ে উনার অন্য গল্পগুলো বেশী লোভনীয়।
রোমান্টিক জনরার দারুণ একটা গল্পের উপন্যাস। মুগ্ধ হয়েছি খুব। শুভকামনা লেখিকার জন্য।
এই প্রজন্মের অসাধারণ একজন ভালো মানের লেখক।পূর্বের লেখা বই গুলো ভালো লেগেছে। আশা করি এই বইটি আরও বেশি ভালো লাগবে।ধন্যবাদ,বইটি পয়ে ভালো লাগছে অনেক।পড়ার পর বাকিটা জানাবো।👍♥️😊
বইটি অসাধারণ ! Rakib Hassan