

“নীল আকাশে লেখা প্রেম” একটি প্রেম, সংগ্রাম ও পূর্ণতার গল্প। আদি আর নীলাশা—দু’জন সাধারণ তরুণ-তরুণী, কিন্তু তাদের ভালোবাসা কোনো সাধারণ প্রেম নয়। এটি শুরু হয় এক কলেজ জীবনের ছোট্ট হাসি, চোখে চোখ পড়া, খুনসুটি, কবিতার মতো সংলাপ দিয়ে। ধীরে ধীরে তাদের সম্পর্ক গভীর হয়, কিন্তু প্রেমের পথে সহজ কিছুই থাকে না। পরিবার, সমাজ আর ভুল বোঝাবুঝি তাদের আলাদা করতে চায় বারবার। আদি দরিদ্র পরিবারের ছেলে। নিজের পায়ে দাঁড়ানোর লড়াই করছে প্রতিদিন। আর নীলাশা এক সচ্ছল পরিবারের মেয়ে। এই বৈষম্যই হয়ে ওঠে সবচেয়ে বড় বাধা। নীলাশার বাবা কখনোই চান না তার মেয়ে আদির মতো ছেলের সঙ্গে সংসার করুক। কিন্তু নীলাশা আদি ছাড়া আর কাউকে কল্পনাই করতে পারে না। প্রেম তাদের কাছে শুধু অনুভূতি নয়, বরং প্রতিশ্রুতি—একসাথে জীবন কাটানোর দৃঢ় সংকল্প। গল্পে বারবার উঠে আসে তাদের বন্ধুত্বের রঙ—জয়, রূপা, অয়নদের খুনসুটি, ফুচকা খাওয়ার প্রতিযোগিতা, কিংবা কক্সবাজার ভ্রমণ। এই হাসি-আনন্দের মাঝেও তারা লড়েছে ভুল বোঝাবুঝি আর দূরত্বের সাথে। আদি নিজের যোগ্যতা প্রমাণ করতে রাতদিন পরিশ্রম করেছে। নানা কঠিন পরীক্ষা পেরিয়ে অবশেষে নীলাশার পরিবারও বুঝতে পারে আদি ও নীলাশ
কেমন তা ভাষায় প্রকাশ করা যায় না। বুঝতে হলে অবশ্যই গল্পটা পড়তে হবে 👍
Read all reviews on the Boitoi app
খুবই ভালো। লেখকের চেষ্টাটা খুবই গভীর।
গল্পটা ২য় পার্ট প্লিজ
অসাধারণ
Amazing