

হঠাৎ থেমে যায় ঈশান। রুহি হাঁটতে হাঁটতে পাশ ফিরে দেখে ঈশান তার সাথে নেই। পিঁছু ফিরতেই দৃষ্টিতে দৃশ্যমান হয় ঈশান। ঈশান দেওয়ালে পিঠ ঠেকিয়ে উদাসী হয়ে দাঁড়িয়ে আছে। রুহি ঈশানের পানে এগিয়ে গিয়ে, ঈশানের সামনাসামনি দাঁড়িয়ে নির্বিকারভাবে বলে, "কি হয়েছে?" ঈশান তৎক্ষণাৎ উন্মাদের ন্যায় রুহিকে নিজের সাথে মিশিয়ে নিয়ে ধরা গলায় বলে, "রুহি, আমার পৃথিবী ছিল শেষ করা, যেখানে রক্ত দিয়ে শেষ হয়। রক্তের দাগ মোছে না রুহি। আমার কিছু হারানোর ছিল না। কিন্তু তুমি আসার পর নিজেকে হারানোর আছে। আমার মুহূর্তে মুহূর্তে মনে হয় আমি হারিয়ে ফেলবো না তো তোমায়। আর তোমায় হারানো মানে তো নিজেকেই হারানো। হারানো তব আমায়।" রুহি ঈশানের পানে চেয়ে নির্বিকারভাবে বলে, "আমি আছি ঈশান। আমি তুই তে আছি। আমাতে তুই, আমাতে তুই, বলিস, আবার হারানোর কথা বলছিস কেন? আমায় হারাতে গেলে তোর নিজেকেই হারাতে হবে। কারণ নিজের মাঝেই আমায় খুঁজে পাস তুই। আমি তুই তে আছি।"
Read all reviews on the Boitoi app