Authors
Explore our collection of books across different authors

ফারিয়া ফেরদৌস
10
Books
33
Followers
ফারিয়া ফেরদৌস ২০০৪ সালের ১৩ই ফেব্রুয়ারি, ১৪১০ বঙ্গাব্দের ১লা ফাল্গুন শুক্রবার, পাবনার মিতু ক্লিনিকে জন্মগ্রহণ করেন। এস. এম. ফেরদৌস ইসলাম এবং মোছা: শাহনাজ পারভীনের একমাত্র সন্তান ফারিয়া ফেরদৌস। উপজেলা পরিষদ আদর্শ একাডেমীতে প্লে গ্রুপে অধ্যয়নরত’কালে, বিদ্যালয়ের এক মনোজ্ঞ সাংস্কৃতিক দলীয় নৃত্যানুষ্ঠানে, তিনি দলনেত্রী হিসেবে অবতীর্ণ হয়ে নেতৃত্ব দিয়েছিলেন। তার প্রতিভার দ্যুতি কেবল মঞ্চেই সীমাবদ্ধ থাকে নি, তা ফ্রেমবন্দি হয়ে ছড়িয়ে পড়েছিল, তৎকালীন দৈনিক বগুড়া পত্রিকার পাতায়। যার স্বীকৃতি স্বরূপ তিনি বিশেষ পুরস্কারে ভূষিত হন। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগে পড়ার দ্বার উন্মুক্ত হওয়ার পরও, তিনি পরিবারের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে, উৎসর্গ করেছেন জীবনের শ্রেষ্ঠ স্বপ্নকে। বর্তমানে তিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অধ্যয়নরত।