

Published
August 31, 2026
Language
বাংলা
Pages
319
Published by
বইটইইয়াশ, আমি তোমায় ভালোবাসি। অলিভিয়ার মুখ থেকে কথাটি বের হতেই, অলিভিয়ার দুগালে পড়ল পরপর দুটো থাপ্পড়। অলিভিয়ার পানে ভস্মদৃষ্টি নিক্ষেপ করে, ইয়াশ চিৎকার করে বলে, "আমার নাম উচ্চারণ করার দুঃসাহস হয় কী করে তোর? আর দুঃসাহস হয় কী করে আমায় ভালোবাসি বলার?" কণ্ঠরোধ হয়ে আসছে অলিভিয়ার। বোধোদয় হওয়ার পর থেকে সে ইয়াশকেই ভালোবাসে, তবে সীমাহীন। সে জানে, সব আতিশয্যেই বিষাক্ত, এমনকি ভালোবাসাও। ভারসাম্যহীনতার পরিণতি আতিশয্যের বিষাদে পুরোপুরি ধ্বংস আর শেষ করে দেয়। ইয়াশকে এক মুহূর্ত দেখার জন্য, তার দৃষ্টি ক্ষুধার্ত, তৃষ্ণার্ত। ইয়াশের কণ্ঠস্বর এক মুহূর্ত শোনার জন্য, সে ক্ষুধাতৃষ্ণায় আর্ত। সে তো মুহূর্তে মুহূর্তে আঁটকাতে চায় নিজেকে, কিন্তু সে ব্যর্থ। সে পারে না, ইয়াশের থেকে নিজেকে আঁটকাতে। ইয়াশ তার এমন নেশা, যা সে করতে চায় না, কিন্তু না করে থাকতেও পারে না। মুহূর্তে মুহূর্তে ক্ষতবিক্ষত হয়, কিন্তু তবুও সে ফিরে আসে ইয়াশের কাছে। ইয়াশের পানে চেয়ে অলিভিয়া বিগলিত স্বরে বলে, "তুমি আমার এমন অ্যাডিকশন, যা আমি করতে চাই না, কিন্তু না করেও থাকতে পারি না, মুহূর্তে মুহূর্তে ক্ষতবিক্ষত হই, কিন্তু তবুও ফিরে আসি।" অলিভিয়ার পানে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে ইয়াশ মর্মভেদী স্বরে বলে, "তোর কি আত্মমর্যাদা, আত্মসম্মান কিছুই নেই? যদি থাকত, তাহলে কখনোই আর আমার সামনে আসতিস না।" ইয়াশের দৃষ্টিতে দৃষ্টি মিলিয়ে অলিভিয়া কম্পিত স্বরে বলে, "আমি তোমাতে ফিরে আসি, কারণ আমি তোমায় ভালোবাসি।" অলিভিয়ার পানে ঘৃণাত্মক দৃষ্টি নিক্ষেপ করে, ইয়াশ রূঢ় স্বরে বলে, "তোর লজ্জা, ঘৃণা, ভয় কোনো কিছুই নেই, তাই না? কুত্তাকেও তাড়িয়ে দিলে দুইবারের জায়গায় তিনবার আসে না। আর তুই কী? তুই তো কুত্তার চেয়েও অধম। জন্মের পর থেকে তোকে ফিরিয়ে দিচ্ছি, মুহূর্তে মুহূর্তে অজস্র অপমান-অবহেলা করছি, কিন্তু তুই তো তুই-ই। আমায় প্রদক্ষিণ করেই যাচ্ছিস।" ইয়াশের পানে একদৃষ্টে চেয়ে অলিভিয়া বলে, "ড্রাগ অ্যাডিক্টেড যেমন, নিজের পরিণতি জানা সত্ত্বেও নেশা করা নিয়ন্ত্রণ করতে পারে না, তেমন লাভ অ্যাডিক্টেড আমি, নিজের পরিণতি জেনেও নিজের আত্মমর্যাদা, আত্মসম্মান বিসর্জন দিয়ে, অপমান-অবহেলা সয়ে, নিজেকে ক্ষতবিক্ষত করি।" ইয়াশ কটাক্ষের দৃষ্টি নিক্ষেপ করে তাচ্ছিল্যের স্বরে বলে, "নিজেকে কী ভাবিস কী তুই? মিস ওয়ার্ল্ড নাকি মিস ইউনিভার্স? যে তোকে আমার ভালোবাসতেই হবে?" ইয়াশের পানে একদৃষ্টে চেয়ে অলিভিয়া বিগলিত স্বরে বলে, "পৃথিবীর সব ভালোবাসা এক করলেও, আমি তোমায় যতটা ভালোবাসি, তার সমতুল্য হবে না।" ইয়াশ উন্মাদের ন্যায় চিৎকার করে গগনবিদারী স্বরে বলে, "তুই সস্তা, সহজলভ্য হলেও, আমার ভালোবাসা সস্তা, সহজলভ্য নয়, যে চাইলেই পাওয়া যায়।" ইয়াশ ভাবলেশহীন দৃষ্টিতে চেয়ে, অনাসক্ত কণ্ঠে বলে, "আমি তোকে ভালোবাসি না, আর না কখনোই ভালোবাসব।" ইয়াশের দৃষ্টিতে দৃষ্টি মিলিয়ে অলিভিয়া বিগলিত স্বরে বলে, "জানি তো। কিন্তু ড্রাগ অ্যাডিক্টেড যেমন, নিজের পরিণতি জানা সত্ত্বেও, ক্রমাগত নেশা করতে বাধ্য হয়, তেমনি লাভ অ্যাডিক্টেড তার মুহূর্তে মুহূর্তে মৃত্যু অবধারিত জেনেও ভালোবাসতে বাধ্য হয়।" ইয়াশের দৃষ্টিতে দৃষ্টি মিলিয়ে অলিভিয়া কণ্ঠরোধ হওয়া স্বরে বলে, "আমি..." আর কিছু বলার আগেই, অলিভিয়ার পানে ঘৃণাত্মক দৃষ্টি নিক্ষেপ করে তাচ্ছিল্যের হাসি হেসে এগিয়ে যায় ইয়াশ। ইয়াশের যাওয়ার পানে একদৃষ্টে চেয়ে অলিভিয়া শাণিত অসি স্বরে গগনবিদারী চিৎকার করে বলে, "লাভ অ্যাডিক্টেড।"