

মন্দিরে দাঁড়িয়ে অজস্রবার ঘণ্টা বাজাচ্ছে আর দুহাত জোর করে একমনে দাঁড়িয়ে প্রার্থনা করছে আদি। দুচোখ দিয়ে ঝরছে অজস্র জল। হঠাৎ দুহাঁটু মুড়ে উন্মাদের ন্যায় বসে পড়ে আদি। দুহাত জোর করে ধরা গলায় বলে, "বাঁচলে কৃতির সাথে জীবন, মরলে কৃতির সাথে মৃত্যু নির্ধারণ করো, ভগবান। প্লিজ, ভগবান, প্লিজ। বাঁচলে একসঙ্গে বাঁচতে পারি, মরলে একসঙ্গে মরতে পারি।" জায়নামাজে বসে নামাজে মোনাজাতে একমনে প্রার্থনা করছে কৃতি। দুচোখ দিয়ে ঝরছে অজস্র জল। নিজেকে আঁটকাতে পারছে না কৃতি। দুহাতে মোনাজাত ধরে কৃতি ধরা গলায় বলে, "বাঁচলে আদির সাথে জীবন, মরলে আদির সাথে মৃত্যুর তৌফিক দান করো, আল্লা। বাঁচলে একসঙ্গে বাঁচা, মরলে একসঙ্গে মরার তৌফিক দান করো, আল্লা।" দুটি ধর্ম, কিন্তু প্রার্থনা এক অখণ্ড। বিধাতা কি তাদের অখণ্ড প্রার্থনা রাখবে, নাকি অখণ্ড তুই আমি খণ্ডন আছে লেখা।