কয়েক মুহূর্ত পর ইয়ালিনীর সামনে এসে দাঁড়ায় সেই ছেলে কেবিন ক্রু। কেবিনক্রু ছেলেটি ইয়ালিনীর পানে চেয়ে নির্বিকারভাবে বলল, "হাউ ক্যান আই হেল্প ইউ, ম্যাম?" ইয়ালিনী কেবিনক্রু ছেলেটির পানে চেয়ে বলল, "তোমার নামটা কি জানতে পারি?" কেবিনক্রু ছেলেটি ইয়ালিনীর পানে একদৃষ্টে চেয়ে বলল, "ইউভান;" কেবিনক্রু ইউভান ইয়ালিনীর পানে চেয়ে নির্বিকারভাবে বলে, "অ্যানি নিড, ম্যাম।" ইয়ালিনী কেবিনক্রু ইউভানের পানে চেয়ে বলে, "ক্যান আই হ্যাভ আ কফি, প্লিজ?" কেবিনক্রু ইউভান ইয়ালিনীর পানে চেয়ে নির্বিকারভাবে বলে, "অফকোর্স, ম্যাম।" তারপর কেবিনক্রু ইউভান ইয়ালিনীকে কফি দিয়ে প্রস্থান করলো। কয়েক মুহূর্ত পর ইয়ালিনী আবার কেবিনক্রু ইউভানকে ডাকলো। কেবিনক্রু ইউভান ইয়ালিনীর পানে এসে বলল, "ইয়েস, ম্যাম;" ইয়ালিনী কেবিনক্রু ইউভানের পানে চেয়ে নির্বিকারভাবে বলল, "ক্যান আই গেট মি স্যাম টিস্যু, প্লিজ?" কেবিনক্রু ইউভান নির্বিকারভাবে বলল, "অফকোর্স, ম্যাম।" তারপর কেবিনক্রু ইউভান ইয়ালিনীকে টিস্যু দিয়ে প্রস্থান করলো। কয়েক মুহূর্ত পর আবার ইয়ালিনী কেবিনক্রু ইউভানকে ডাকলো। কেবিনক্রু ইউভান এসে দাঁড়াতেই ইয়ালিনী ওষ্ঠদ্বয়ে হাসি টেনে বলল, "ক্যান আই হ্যাভ আ সফ্ট ডিংক্স, প্লিজ?" কেবিনক্রু ইউভান নির্বিকারভাবে বলল, "অফকোর্স, ম্যাম।" তারপর কেবিনক্রু ইউভান ইয়ালিনীর হাতে সফ্ট ডিংকস দিয়ে প্রস্থান করলো। কয়েক মুহূর্ত পর কেবিনক্রু ইউভানকে ডাকলো ইয়ালিনী, কেবিনক্রু ইউভান ইয়ালিনীর পানে চেয়ে নির্বিকারভাবে, "ইয়েস, ম্যাম" বলতেই, ইয়ালিনী কেবিনক্রু ইউভানের পানে চেয়ে নির্লিপ্ত স্বরে বলল, "ক্যান আই হ্যাভ আ প্যাকেট অফ চিপস, প্লিজ?" কেবিনক্রু ইউভান নির্বিকারভাবে "অফকোর্স, ম্যাম," বলে ইয়ালিনীর হাতে চিপস ধরিয়ে দিলো। কয়েক মুহূর্ত পর আবার কেবিনক্রু ইউভানের ডাক পড়লো, কেবিনক্রু ইউভান হাজির হতেই ইয়ালিনী বলল, "ক্যান আই গেট আ কোল্ড ডিংক্স, প্লিজ?" কেবিনক্রু ইউভান নির্বিকারভাবে "অফকোর্স, ম্যাম," বলে কোল্ড ডিংক্স দিয়ে প্রস্থান করলো। কয়েক মুহূর্ত পর আবার ইয়ালিনী কেবিনক্রু ইউভানকে ডাকলো, কেবিনক্রু ইউভান আসতেই ইয়ালিনী বলল, "ক্যান আই গেট ওয়ান পিলো, প্লিজ?" কেবিনক্রু ইউভান নির্বিকারভাবে "অফকোর্স, ম্যাম," বলে ইয়ালিনীর হাতে বালিশ ধরিয়ে দিয়ে গেল। কয়েক মুহূর্ত পর আবার কেবিনক্রু ইউভানের ডাক পড়লো, কেবিনক্রু ইউভান আসতেই ইয়ালিনী বলল, "ক্যান আই হ্যাভ ওয়ান জুস, প্লিজ?" কেবিনক্রু ইউভান নির্বিকারভাবে "অফকোর্স, ম্যাম," বলে ইয়ালিনীর হাতে জুস ধরিয়ে প্রস্থান করলো। কয়েক মুহূর্ত পর আবার কেবিনক্রু ইউভানকে ডাকলো ইয়ালিনী, কেবিনক্রু ইউভান আসতেই ইয়ালিনী বলল, "ক্যান আই গেট মি স্যাম ওয়াটার, প্লিজ?" কেবিনক্রু ইউভান নির্বিকারভাবে "অফকোর্স, ম্যাম," বলে ইয়ালিনীর হাতে পানির বোতল দিয়ে প্রস্থান করলো। কয়েক মুহূর্ত পর আবার কেবিনক্রু ইউভানকে ডাকলো ইয়ালিনী, কেবিনক্রু ইউভান আসতেই ইয়ালিনী বলল, "ক্যান আই হ্যাভ আ চকলেট, প্লিজ?" কেবিনক্রু ইউভান নির্বিকারভাবে "অফকোর্স, ম্যাম," বলে ইয়ালিনীর হাতে চকলেট দিয়ে প্রস্থান করলো। কয়েক মুহূর্ত পর আবার ইয়ালিনী কেবিনক্রু ইউভানকে ডাকলো। কেবিনক্রু ইউভান আসতেই বলল, "ক্যান আই হ্যাভ কিস, প্লিজ?" কেবিনক্রু ইউভান বিস্ফোরিত স্বরে বলল, "হোয়াট?" ইয়ালিনী ইতস্ততভাবে বলল, "আই মিন কিসমিস!"