

যারা আরাফ ও তুলিকাকে চিনে, সবাই জানে ওরা দু'জন একদমই দেখতে পারে না, বিন্দুমাত্র সহ্য করতে পারে না; একজনের আরেকজনকে বিষের মতো লাগে। দা কুমড়ার সম্পর্ক বয়ে বেড়ানো দু'জন মানুষ ঠেকে যায় এক ফুলবানুর কাছে। বয়োজ্যেষ্ঠ নানু ফুলবানু, জীননের শেষ দারপ্রান্তে এসে আবদার রাখেন। নানুর সেই আবদার পূরণ করতেই বিবাহ নামক আবদ্ধে বাঁধা পড়ে দু'জনে। কিন্তু সমস্যা হচ্ছে, বিয়ে হয়ে গেলে কি হবে? দু'জনের একজনও তো ছেড়ে দেয়ার পাত্র নয়। তাহলে এই সম্পর্ক টিকবে কীভাবে? নাকি শেষপর্যন্ত একজন আরেকজনকে মেরেই দেয়?
ভালো ছিলো,তবে অনেক ভালো তা বলতে পারছি না শুরু থেকে শেষ আগাগোড়াই একটা রোমান্টিক গল্প, তবে শেষটা আরেকটু গোছানো হলে বেশ হত। প্রচুর টাইপো ছিলো যার কারণে পড়ার ফ্লো নষ্ট হয়েছে। আর গল্পটা ছিলো অপ্রয়োজনীয় বর্ননায় ভরা। এত বেশি বর্ননা না দিলে হয়তো সর্বোচ্চ ৭-৮ পর্ব হত।
Read all reviews on the Boitoi app
Ki bolbo bujtesi na ,modhur ekta premer golpo.