

মায়াবতী, তোমাকে ভুলে যাবার সাধ্য আমার নেই। পৃথিবীর সমস্ত মায়া শূন্য হয়ে গেলেও, মন গহীনে যে চিলতে অনুভূতিটুকু থাকবে, সেটিও বলবে, তোমায় ভালোবাসি। শরীরের সমস্ত রক্ত ঝরে গেলেও, ফুসফুস থেকে যে অন্তিম শ্বাসটুকু বের হবে, সেটিও বলবে, তোমায় ভালোবাসি। তুমি আমার আজন্ম এক মায়া।