

বিয়েটা অদ্ভুত! কারণ বিয়েটা প্রেমের, আবার বিয়েটা পারিবারিকও। সেটা কীভাবে সম্ভব হলো? চোখ মেলে তাকায় রামিসা। ঐ বন্ধ চোখজোড়া মেলে তাকানোর সাথে সাথেই বুঝি তূর্যর জীবনের অবশিষ্ট সর্বনাশটুকুও হয়ে গেল। এই জীবনখানা পাকাপোক্তভাবেই বেদখল হয়ে গেল বুঝি। এতে অবশ্য বিন্দুমাত্র আফসোস নেই তার। বরং প্রেয়সীর নামে জীবন দলিল করে দিতে পেরে জীবন সার্থক হলো বুঝি। রামিসাকে অবাক করে দিয়ে তার পায়ের পাতায় চুমু খায় তূর্য। রামিসার গোল গোল চোখজোড়া আরও বড় হয়। তৎক্ষণাৎ নিজের পা জোড়া সরিয়ে নেবার চেষ্টা করে আড়ষ্ট কণ্ঠে রামিসা বলে, ক...কি করছো? বুঝার চেষ্টা করছি। কি? তুমি স্বপ্ন না সত্যি।
"ইতি আপুর গল্প মানে অন্যরকম কিছু, অসাধারণ কাহিনীর সম্মীলন,,,, তূর্য _রামিসার ভালবাসার যে বৈধ ও হালাল রূপ লেখিকা তার চমৎকার বিন্যাস শৈলীর মাধ্যমে উপস্থাপন করেছেন তা প্রশংসা করে শেষ করা যাবে না,,আর এখানেই তার লেখনির দূর্দান্ত সফলতা,,, শুভকামনা ও ভালবাসা রইলো"
ইতি আপুর গল্প মানে অন্যরকম কিছু, অসাধারণ কাহিনীর সম্মীলন,,,, তূর্য _রামিসার ভালবাসার যে বৈধ ও হালাল রূপ লেখিকা তার চমৎকার বিন্যাস শৈলীর মাধ্যমে উপস্থাপন করেছেন তা প্রশংসা করে শেষ করা যাবে না,,আর এখানেই তার লেখনির দূর্দান্ত সফলতা,,, শুভকামনা ও ভালবাসা রইলো
Read all reviews on the Boitoi app